চাঞ্চল্যকর মোড় রোজভ্যালিকাণ্ডে, সিবিআইয়ের হাতে গৌতম কুণ্ডুর ‘গোপন’ ফোন

রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর গোপন ফোন হাতে এল সিবিআই আধিকারিকদের। এই ফোন থেকে বহু প্রভাবশালীর সঙ্গে গৌতম কুণ্ডুর গোপন কথা বার্তার অডিও ক্লিপিংস উদ্ধার করা গিয়েছে।

কলকাতা, ৭ জানুয়ারি : রোজভ্যালি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর গোপন ফোন হাতে এল সিবিআই আধিকারিকদের। এই ফোন থেকে বহু প্রভাবশালীর সঙ্গে গৌতম কুণ্ডুর গোপন কথা বার্তার অডিও ক্লিপিংস উদ্ধার করা গিয়েছে। সেই কথোপকথন অনুযায়ী প্রভাবশালীদের তলব করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। এই অডিও ক্লিপিংস পরীক্ষার জন্য ফোনটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। শীঘ্রই এই সংক্রান্ত রিপোর্ট হাতে পাবেন সিবিআই আধিকারিকরা।

সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা গোপন তদন্ত চালিয়ে একটি গোপন কুঠুরি থেকে উদ্ধার করে ফোনটি। এই ফোনটি রোজভ্যালি কর্তার একান্ত ব্যক্তিগত ফোন। যাবতীয় গোপন কথাবার্তার জন্য এই ফোল ব্যবহার করা হত। বহু প্রভাবশালীর সঙ্গে কথোপকোথনের প্রমাণ রয়েছে এই ফোনে। তৃণমূলের অভিনেতা-সাংসদ তাপস পাল বা টলিউডের ওই অভিনেত্রী তো আছেনই, এছাড়াও আরও বড় প্রভাবশালীর নাম উঠে এসেছে ওই ফোনের সূত্রে।

চাঞ্চল্যকর মোড় রোজভ্যালিকাণ্ডে, সিবিআইয়ের হাতে গৌতম কুণ্ডুর ‘গোপন’ ফোন

সিবিআই তরফে জানা গিয়েছে, ওই ফোল এমন একটি বিশেষ সফটওয়্যার রয়েছে, যার মাধ্যমে সমস্ত কথাবার্তা অডিও রেকর্ডিং হয়ে থাকত। ফোনটি পরীক্ষা করে তা জানতে পারেন তদম্তকারীরা। তারপরই ওই ফোনটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। যাঁদের সঙ্গে রোজভ্যালি কর্তা কথা বলেছেন, তাঁদের তলব করে সিবিআই জানতে আইবে কী কথোপকোথন হয়েছিল তাঁদের।

সিবিআই আধিকারিকরা মনে করছেন এই ফোন তাঁদের কাছে রোজভ্যালি তদন্ত একটা বড় হাতিয়ার হতে চলেছে। এই ফোনের সূত্র ধরে অনেক বড় মাথার সন্ধান পাবেন তাঁরা। তারপর ওই সব প্রভাবশালীদের তলব করে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+