সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীর মাধ্যমে রোজভ্যালির টাকা বিদেশে? তামিলনাড়ুর ব্যাঙ্কে অ্যাকাউন্টের হদিশ

রোজভ্যালির তদন্তে উঠে এল প্রত্যক্ষ সেন্ট জেভিয়ার্স-যোগ। এবার সিবিআই নজরে সেন্ট জেভিয়ার্সেরই এক প্রাক্তনী। সেই কারণে বুধবার ফের তলব করা হয়েছে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষকে।

কলকাতা, ১১ জানুয়ারি : রোজভ্যালির তদন্তে উঠে এল প্রত্যক্ষ সেন্ট জেভিয়ার্স-যোগ। এবার সিবিআই নজরে সেন্ট জেভিয়ার্সেরই এক প্রাক্তনী। সেই কারণে বুধবার ফের তলব করা হয়েছে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষকে। সিবিআই জানতে পেরেছে, ওই প্রাক্তনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে রোজভ্যালির আমানতকারীদের প্রচুর টাকা। তামিলনাড়ুর এক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ পেয়েছেন আধিকারিকরা।

সিবিআই এদিন ফের তলব করে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষকে। এর আগেও দু'বার সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষকে তলব করা হয় সিবিআইয়ের তরফে। রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে সিবিআই জানতে পারে, সাংসদের সুপারিশে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ ৭১ লক্ষ টাকা নিয়ে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর ছেলেকে ভর্তি করে। তারই প্রক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয়। জেভিয়ার্স কর্তৃপক্ষ ইতিমধ্যে সেই সংক্রান্ত নথি তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে।

সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীর মাধ্যমে রোজভ্যালির টাকা বিদেশে? তামিলনাড়ুর ব্যাঙ্কে অ্যাকাউন্টের হদিশ

নতুন করে সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ বিতর্কে জড়িয়ে পড়ে রোজভ্যালিকাণ্ডে। তাদের এক প্রাক্তনীর অ্যাকাউন্ট এখন সিবিআই স্ক্যানারে। অভিযোগ ওই প্রাক্তনীর মাধ্যমে বহু টাকা বিদেশে পাচার করেছেন গৌতম কুণ্ডু। তবে কি গৌতম কুণ্ডুর ছেলে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হওয়ার পরই ওই প্রাক্তনীর সঙ্গে ঘনিষ্ঠতা রোজভ্যালি কর্তার? এ ব্যাপারে কি ওয়াকিবহাল ছিল কর্তৃপক্ষ? নাকি কর্তৃপক্ষের আড়ালেই এই সব ঘটেছে?

এই বিষয়গুলিই স্পষ্ট করতে চাইছে সিবিআই। তাই সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষকে পুনরায় তলব করে জেরা করছেন আধিকারিকরা। ওই প্রাক্তনীকেও শীঘ্রই তলব করা হতে পারে। তাঁর ব্যাপারেও খোঁজখবর নেন আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+