সবুজ সঙ্কেত মিলেছে, শীঘ্রই টলিউডের গ্ল্যামার কুইনকে তলব করতে চলেছে সিবিআই
আর দেরি নয়, শীঘ্রই রোজভ্যালিকাণ্ডে টলিউডের গ্ল্যামার কুইন নায়িকাকে তলব করতে চলেছে সিবিআই। ইতিমধ্যে সবুজ সঙ্কেত মিলেছে সিবিআইয়ের প্রধান কার্যালয়েরও।
কলকাতা, ৯ জানুয়ারি : আর দেরি নয়, শীঘ্রই রোজভ্যালিকাণ্ডে টলিউডের গ্ল্যামার কুইন নায়িকাকে তলব করতে চলেছে সিবিআই। ইতিমধ্যে সবুজ সঙ্কেত মিলেছে সিবিআইয়ের প্রধান কার্যালয়েরও। রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে ওই অভিনেত্রীর যোগের একাধিক প্রমাণ এখন সিবিআইয়ের হাতে। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করেই তলবের সিদ্ধাম্ত নিয়েছে সিবিআই।[সুদীপকে গ্রেফতার : কলকাতায় সিবিআই দফতরে অবস্থান বিক্ষোভে তৃণমূল ]
শুধু টাকা বিদেশে পাচার নয়, গৌতম কুণ্ডুর কাছ থেকে বহু ক্ষেত্রেই ওই অভিনেত্রী লাভবান হয়েছেন বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। রোজভ্যালির ফিল্ম ডিভিশনের চার সদস্যের কমিটিতে ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনিই ছিলেন শেষ কথা।[সুদীপ্ত সেনকে ওড়িশায় নিয়ে গিয়ে সুদীপের মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই!]

সিবিআই জেরার মুখে প্রথম কামান দাগেন রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল। তিনি বলেন, আমি রোজভ্যালি ফিল্ম ডিভিশনের চেয়ারম্যান হলেও, যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওই অভিনেত্রীই গ্রহণ করতেন। অভিনেতা-সাংসদের মুখ থেকে এই কথা জানার পরই প্রমাণ সংগ্রহে নামেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অনেক প্রমাণ সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে।[সুদীপ-রোজভ্যালি আর্থিক লেনদেন প্রকাশ্যে, ফের হেফাজতে চাইবে সিবিআই]
সিবিআই জানতে পেরেছে, ওই অভিনেত্রীর মাধ্যমে রোজভ্যালির টাকা বিদেশে পাছার হয়েছে। হাওলার মাধম্যে ওই টাকা যেত অভিনেত্রীর অনাবাসী ভারতীয় স্বামীর কাছে। এই কাজের জন্য ২০ কোটি টাকা ওই অভিনেত্রী পান বলে জানা গিয়েছে। তাঁকে ফ্ল্যাটও উপহার দেন গৌতম কুণ্ডু।
একাধিকবার রোজভ্যালি কর্তার সঙ্গে বিদেশ ভ্রমণ করেছেন বাংলা সিনেমার ডাক সাইটে ওই অভিনেত্রী। গ্রেফতার হওয়ার ভয়ে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছেন বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়ে জেরা করার তোড়জোড় শুরু করেছেন সিবিআই আধিকারিকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications