কলকাতায় চালু রুফ টপ গার্ডেন, নামকরণ কালামের নামে
কলকাতায় চালু রুফ টপ গার্ডেন, নামকরণ কালামের নামে
২১ এর বিধানসভা নির্বাচনের আগে শহরবাসীর জন্য উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার বুকেই চালু হয়ে গেল রুফ টপ গার্ডেন। পাম্পিং হাউজের ছাদেই হয়ে গেল একটা আস্ত পার্ক।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের ৬৬ নং ওয়ার্ডে ৮ হাজার স্কোয়ার ফিটের এই পার্ক তৈরি হয়েছে। এলাকার বিধায়ক জাভেদ খান ও কো-অর্ডিনেটর ফাইয়াজ আহমেদ খানের উদ্দ্যোগে কলকাতা পুরসভার সহায়তায় শিশু ও প্রবীন নাগরিকদের জন্য তৈরি হয়েছে এই গার্ডেন এবং চিল্ড্রেন্স পার্ক। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নামে পার্কটির নামকরন হয়েছে। পার্কটির উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম ও সাংসদ মালা রায়। পৌরনিগমের ওই ওয়ার্ডের পানীয় জল যেত এলাকারই জি জে খান পাম্পিং ষ্টেশন থেকে। সেই পাম্পিং ষ্টেশনের মাথাতেই তৈরি করা হয়েছে এই গার্ডেন তথা পার্কটি।
এই পার্ক নিয়ে জাভেদ খান জানান, 'বাগানে প্রায় সব রকম ফুলই জায়গা পেয়েছে শুধু থাকছে না গেরুয়া রঙের কোনও ফুল বা কোনও প্রকারের পদ্ম ফুল। গাঁদার কোনও গন্ধ নেই। তাড়াতাড়ি মরেও যায়। দেখতে ভালোও লাগে না। তাছাড়া সবুজায়নে গাঁদা ফুল ঠিক মানানসই হয় না।'
কিন্তু মুখে তিনি যাই বলুন না কেন বাগানে সব ফুলের মাঝে গাঁদা ও পদ্মকে ব্রাত্য করার পিছনে যে তাঁদের বিজেপি-ভীতিই আসল কারন তা সবাই বুঝতে পেরে গেছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁরা যতই উন্নয়নের জন্য পার্ক তৈরি করে থাকুন না কেন এর মুল অভিসন্ধি যে রাজনীতি তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications