শহরের আগুন নেভানোর কাজ করবে রোবট, আনা হচ্ছে চারটে ফায়ার ফাইটার
এবার থেকে আগুন নেভানোর কাজ করবে রোবট। জানা গিয়েছে, দু’মাস পর কলকাতায় আগুন নেভানোর কাজে সহায়তা করবে চারটে রোবট। শহরের বেশ কিছু এলাকা রয়েছে, যেখানে আগুন লাগলে দমকল বাহিনী ভেতরে ঢুকতে পারে না, সেইসব জায়গায় আগুন নেভাবে রোবট।

বহু বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার এই সমস্যার সমাধান খুঁজছিলেন এরপরই তারা সিদ্ধান্ত নেয় যে ফায়ারফাইট রোবট কেনার। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে ঘিঞ্জি এলাকায় আগুন লাগলে অনেকসময়ই সেই জায়গায় যেতে অসুবিধা হয় দমকল বাহিনীর এবং আগুনের ধোঁয়াতেও মাঝে মাঝে দমকলের কর্মীরা ঢুকতে পারে না। সেইজন্যই ফায়ার রোবট কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মন্ত্রী জানান যে রাজ্যে এ ধরনের প্রযুক্তি এই প্রথমবার ব্যবহার করা হবে। উচ্চ–প্রযুক্তিতে তৈরি এই রোবট রিমোট কন্ট্রোলে চালনা করা হবে। রিমোট কন্ট্রোলের মধ্য দিয়ে রোবট সহজেই দুর্ঘটনার জায়গায় প্রবেশ করতে পারবে। রোবটের শরীরে ক্যামেরা লাগানো থাকবে যাতে সহজেই আগুনের উৎসস্থল সনাক্ত করতে পারা যায়। ১০০ মিটার দুরত্ব থেকে এই রোবট আগুনের সঙ্গে লড়াই করতে পারবে।
রোবট পাইপের মাধ্যমে জল দিতে পারবে যেটি সংযোগ থাকবে জলের পয়েন্টের সঙ্গে। স্টিল রঙের এই রোবটের ব্যাটারি চারঘণ্টা পর্যন্ত চলবে। তবে জরুরি অবস্থায় তা আরও দ্বিগুণ গতিতে চলবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications