সল্টলেকের করুণাময়ীতে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, ৩ দিন ধরে মায়ের দেহ আগলে ছেলে
সল্টলেকের করুণাময়ীতে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। মায়ের দেহ আগলে ৩ দিন ধরে ছিলেন ছেলে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর প্রতিবেশীদের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
সল্টলেকের করুণাময়ীতে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। মায়ের দেহ আগলে ৩ দিন ধরে ছিলেন ছেলে। সন্দেহ হওয়ায় পুলিশে খবর প্রতিবেশীদের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

সল্টলেকের করুণাময়ী হাউসিং এস্টেট। এখানকার দীর্ঘদিনের বাসিন্দা মুখোপাধ্যায় পরিবার। পরিবারের কর্ত্রী রঞ্জনা মুখোপাধ্যায় দিন তিনেক আগেই প্রয়াত হয়েছেন। কিন্তু ছেলে সেই দেহ আগলে বসেছিলেন বলে জানা গিয়েছে।
রবিবার সকালে ছেলে ইন্দ্রনীল মুখোপাধ্যায় ভ্যান ডাকার উদ্যোগ নেওয়ার সন্দেহ জাগে প্রতিবেশীদের। একইসঙ্গে পচা গন্ধও পাচ্ছিলেন তাঁরা। পুলিশে খবর দিলে, পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
প্রতিবেশীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদ গ্রস্ত ছেলে ইন্দ্রনীল মুখোপাধ্যায়। যদিও তদন্তের স্বার্থে ছেলেকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

Click it and Unblock the Notifications