বটি নিয়ে চিকিৎসক মেসোর বাড়িতে ডাকাতি! পুরুষসঙ্গী আর তরুণীর সন্ধানে কলকাতা পুলিশ
পুরুষ সঙ্গীদের নিয়ে চিকিৎসক মেসোর বাড়িতে ডাকাতি। ঘটনাটি জোকার ডায়মন্ড পার্কের। ঘটনায় চিকিৎসকের বড় মেয়ে এবং পরিচারিকা আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পুরুষ সঙ্গীদের নিয়ে চিকিৎসক মেসোর বাড়িতে ডাকাতি। ঘটনাটি হরিদেবপুর থানার জোকার ডায়মন্ড পার্কের। ঘটনায় চিকিৎসকের বড় মেয়ে এবং পরিচারিকা আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তরুণীর সন্ধান চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার বেলা দুটো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় পেশায় চিকিৎসক অরূপকুমার দাসের জোকার ডায়মন্ড পার্কের ফ্লাটে হানা দেয় মাসতুতো বোন। সেই সময় সঙ্গে ছিল এক যুবক। কলিং বেল বাজানোর দরজা খুলে দেন পরিচারিকা। চম্পাহাটির বাসিন্দাকে আগে থেকেই চিনতেন চিকিৎসকের বড় মেয়ে শাল্মলী এবং তাদের বাড়ির পরিচারিকা কল্পনা। সেই সময় শাল্মলী স্নানঘরে ছিল বলে জানা গিয়েছে। ছোট বোন সেই সময় পড়ে গিয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসকের স্ত্রী বছর কয়েক আগে মারা গিয়েছেন।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, শাল্মলী স্নানঘর থেকে বেরোতেই বটি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। সেই সময় কল্পনা বাধা দিতে গেলে, তাঁর মাথাতেও আঘাত করা হয়। এরপর শাল্মলীর গলার সামনে বটি ধরে, আলমারির কম্বিনেশন লক খুলতে বলে। এরপর সেখান থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং আড়াই লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায়।
মাসতুতো বোন এবং তার পুরুষসঙ্গী পালিয়ে যাওয়ার পরে শাল্মলী ফ্ল্যাট থেকে বেরিয়ে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীদের ঘরে নিয়ে যান তিনি। সেই সময় সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন পরিচারিকা কল্পনা। প্রতিবেশীরাই চিকিৎসক অরূপকুমার দাসকে খবর দেন। তিনি বাড়ি আসার পর নিজের মেয়ে এবং পরিচারিকাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হরিদেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ তদন্ত শুরু করে।












Click it and Unblock the Notifications