গাছের ডাল ভেঙে বিপত্তি! যান চলাচলে বাধা বালিগঞ্জে
বালিগঞ্জের মে ফেয়ার রোডে গাছের ডাল ভেঙে বিপত্তি। ডাল ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।
বালিগঞ্জের মে ফেয়ার রোডে গাছের ডাল ভেঙে বিপত্তি। ডাল ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুরসভার হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। ডাল কেটে সরিয়ে দেওয়া হলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়।

রাত সাড়ে তিনটে নাগাদ ভেঙে পড়ে ডাল। খবর পাওয়ার পর এলাকায় যায় পুলিশ। যায় পুরসভার কর্মীরাও। ডাল কেটে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়। প্রথমের দিকে যান চলাচলে কিছুটা অসুবিধা হলেও, পুলিশ ও পুরসভা সূত্রে খবর, ভোর থেকে ডাল কেটে সরানোর চেষ্টা করেন পুরসভার কর্মীরা। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর
পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications