ভোরে পথ দুর্ঘটনা, উল্টোডাঙার দুই বাসিন্দা-সহ মৃত ৩

উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত উল্টোডাঙার দুই বাসিন্দা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। গুরুতর আহত অবস্থায় পরিবারের অপর দুই সদস্যকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, শনিবার গাড়িতে উল্টোডাঙা থেকে কোলাঘাটে গিয়েছিলেন এক পরিবারের চার সদস্য। ভোরে তাঁরা ফিরে আসছিলেন। ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ ছয় নম্বর জাতীয় সড়কে মনসাতলার কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়িটি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। চারজনকে গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় এক শিশু-সহ দুজনের।

পরিবারের অপর দুই সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে কলকাতার হাসপাতালে।

প্রাথমিক সূত্রে পুলিশের অনুমান, ভোরে ঘুমের জেরে চালকের চোখ বন্ধ হওয়াতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা। তবে বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+