‘দাঙ্গাবাজেরা দেশকে লুটে খেয়েছেন’, মমতাকে কুরুচিকর মন্তব্যের পাল্টা টুইট ডেরেকের

‘দাঙ্গাবাজেরা দেশকে লুটে খেয়েছেন, আপনাদের ভাষণ দেওয়া শোভা পায় না।’ বিজেপি সভাপতি অমিত শাহকে পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও’বায়েন।

কলকাতা, ১৭ ডিসেম্বর : 'দাঙ্গাবাজেরা দেশকে লুটে খেয়েছেন, আপনাদের ভাষণ দেওয়া শোভা পায় না।' বিজেপি সভাপতি অমিত শাহকে পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও'বায়েন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্যের জবাবে অমিত শাহকে দাঙ্গাবাজ বললেন ডেরেক। হুঁশিয়ারি দিয়ে বললেন, 'চোরের মায়ের বড় গলা!' নোট ইস্যুতে আবারও 'যুদ্ধ'-এ সামিল তৃণমূল ও বিজেপি।

এদিন উত্তরপ্রদেশের সভায় বিজেপি সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় ও মায়বাতীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। অমিত শাহ বলেন, 'নোট বাতিল ঘোষণার পর এক ধাক্কায় দশ বছর বেড়ে গিয়েছে মমতা ও মায়াবতীর বয়স। চেহারা থেকে জৌলুষ হারিয়েছে।' আর এই বক্তব্যের পরই বিতর্ক দানা বাঁধে। অমিত শাহ সমালোচিত হন সব মহলেই। রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে বিজেপি সভাপতির এহেন মন্তব্যে।

‘দাঙ্গাবাজেরা দেশকে লুটে খেয়েছেন’, মমতাকে কুরুচিকর মন্তব্যের পাল্টা টুইট ডেরেকের

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি মুখ না খুললেও, তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনায় নিন্দা করা হয়েছে। ডেকের ও'ব্রায়েন সরাসরি টুইট করে আক্রমণ শানিয়েছেন ডেরেকের বিরুদ্ধে। বলা ভালো যুদ্ঝটা শুরু করে দিয়েছেন তিনি। ডেরেক অমিত শাহকে দাঙ্গাবাজ বলে উল্লেখ করে বলেন, 'দাঙ্গাবাজরা দেশকে লুটে খেয়েছেন। আপনাদের ভাষণ দেওয়া শোভা পায় না।' তারপর ফের তিনি লেখেন, 'বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা।' বিজেপিকে ঘুরিয়ে চোর বলতেও ছাড়লেন না ডেরেক।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন, চাঁদে কলঙ্ক থাকতে পারে, মমতার কোনও কলঙ্ক নেই। যিনি এনকাউন্টার মামলায় জেলে ছিলেন, তার কাছ থেকে কোনও সার্টিফিকেটের দরকার নেই। ফিরহাদ হাকিম আরও বলে, যদি সাহস থাকে, তেব এখনই উত্তরপ্রদেশে ভোট করুন। বুঝতে পারবেন কত ধানে কত চাল।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+