দাবিতে অনড়, স্বাস্থ্যভবনের বাইরে রাস্তায় অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা
ফিরে এল জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের ঘটনা। স্বাস্থ্যভবন অভিযানেও একই ঘটনা দেখতে পাওয়া গেল। স্বাস্থ্যভবনের সামনে পথ আটকে বসে পড়লেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য দফতরের ঘুঘুর ভাষা ভাঙতে হবে। এই দাবি তাঁদের পক্ষ থেকে রয়েছে।
আধিকারিকরা পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থান চলবে। এই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। স্বাস্থ্যভবনের বাইরে নির্দিষ্ট দূরত্বে আটকে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের। বিশাল পুলিশবাহিনী স্বাস্থ্যভবনের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কোনও রকম ধাক্কা দেওয়া, ব্যারিকেড ভাঙার আচরণে জুনিয়র চিকিৎসকরা যাননি। তারা বেশ কিছু সময় স্লোগান দিয়েছেন। স্বাস্থ্য দফতরের ঘুম ভাঙানোর চেষ্টা করেছেন বলে দাবি।

কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যকর্তারা কথা বলতে চাননি। তাঁদের দাবিও মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে তাঁরা রাস্তায় বসে পড়তে থাকেন। সেক্টর ফাইভ যাওয়ার সল্টলেকের রাস্তা এই মুহূর্তে বন্ধ। রাস্তায় বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, স্বাস্থ্য দফতরের তিন আধিকারিককে পদত্যাগ করতে হবে। দাবি মানা না পর্যন্ত এই আন্দোলন চলবে।
বিকেল পাঁচটা পর্যন্ত সময় রয়েছে তাঁদের হাতে। তার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশকে মান্যতা দিচ্ছেন না জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্ট আরজি করের আন্দোলনের গুরুত্ব অনুধাবন করতে পারেননি। এমনই কথা বলা হচ্ছে। রাজ্য সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গণ ইস্তফার পথে তাঁরা হাঁটবেন। সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে।
লালবাজারের সামনে প্রায় ২৪ ঘন্টা রাস্তায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাহলে কি সেই একই ঘটনা আবার হবে? সেই প্রশ্ন উঠছে। এ দিন আন্দোলনকারীরা নকল ব্রেন নিয়ে এসেছেন। আন্দোলনের পক্ষে মগজ খাটানোর অনুরোধ করছেন জুনিয়র চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications