RG Kar Rape Case Verdict: বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়! সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ

RG Kar Rape Case Verdict: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। ১৫০ দিনেরও বেশি সময় ধরে এই সংক্রান্ত মামলায় একাধিক তর্ক-বিতর্ক আন্দোলন দেখেছে বাংলা সহ গোটা দেশের মানুষ। অবশেষে আজ সোমবার এই সময়ের সবথেকে চর্চিত মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল আদালত।

শনিবারই আরজি কর ধর্ষণ এবং খুনের মামলায় (RG Kar Rape Case Verdict) সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। আজ সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করা হল। যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ সঞ্জয় রায়ের। একই সঙ্গে অভয়ার পরিবারকে ১৭ লাখ টাকা আর্থিক সাহায্যের নির্দেশও দেওয়া হয়েছে। আজ সোমবার সকালেই এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার শুনানিতে সিবিআই'য়ের তরফে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানানো হয়।

sanjay roy

আইনজীবী জানান, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ফলে সর্বোচ্চ শাস্তি যাতে দেওয়া হয় সেই আবেদন সিবিআই'য়ের তরফে জানানো হয়। অন্যদিকে সঞ্জয় রায়ের আইনজীবী বলেন, এখনও কিছু খামতি রয়ে গিয়েছে। তাই যথাযথ তদন্তের আবেদন করছি। শুধু তাই নয়, মৃত্যুদণ্ড যাতে দেওয়া না হয় সেই আবেদনও জানানো হয়। সবার বক্তব্য শুনে এদিন চূড়ান্ত এই নির্দেশ শোনালেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস।

RG Kar Rape Case Verdict: আদালতের বাইরে বিক্ষোভ

সকাল থেকে বাংলা সহ গোটা দেশের নজর ছিল হাই প্রোফাইল এই রায়ের দিকে। অবশেষে চূড়ান্ত রায় সামনে এল! কিন্তু একা সঞ্জয় রায় নয়, এর পিছনে অনেক বড় মাথা আছে বলে দাবি চিকিৎসকদের। আর এই দাবিতে শিয়ালদহ আদালতের বাইরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। একেবারে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকাকে।

কার্যত তা উপেক্ষা করেই কয়েক হাজার মানুষ এদিন আদালতের বাইরে জোড়ো হয়েছেন। দাবি উঠছে বিচারের। আন্দোলনকারীদের দাবি, এই ঘটনা একেবারে প্রতিষ্ঠানিক একটা ঘটনা। এর পিছনে আরও অনেকে জড়িত। তাঁদেরকে এখনও পর্যন্ত তদন্তের আওতায় কেন আনা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।

RG Kar Rape Case Verdict: এক নজরে ঘটনা

গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ অগাস্ট দুপুরে আরজি কর হাসপাতালের সেমিনার হলে একেবারে অর্ধ-নগ্ন অবস্থায় অভয়ার দেহ পাওয়া যায়। দীর্ঘ প্রায় ৩৬ ঘণ্টা ধরে ডিউটি করার পর বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় নৃশংস ঘটনা ঘটে। প্রথমে সাধারণ একটা ঘটনা হিসাবে দেখানো হলেও পরে দেখা যায় একেবারে নৃশংস ভাবে ধর্ষণ করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়। যদিও এই ঘটনার ২৪ ঘিওন্টার মধ্যে কলকাতা পুলিশের সিভিক ভলাণ্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে।

ঘটনা ঘিরে উত্তাল হয় কলকাতা। কলকাতা পুলিশের ময়নাতদন্তে তাড়াহুড়ো, দেহ সৎকার সহ একাধিক প্রশ্ন ওঠে। কখনও কলকাতা হাইকোর্ট তো কখনও সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলার তদন্ত করে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+