আরজি করে সেমিনার রুম অক্ষত আছে, এক্স হ্যান্ডেলে আর কী বার্তা দিল কলকাতা পুলিশ?
মধ্যরাতে আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনা দেখেছে গোটা বাংলা তথা ভারতবর্ষ৷ সব জায়গা থেকে ঘটনার নিন্দা করা হচ্ছে৷ মধ্যরাতে সরকারি হাসপাতালে এসে এভাবে ভাঙচুর করা হবে কেন? পুলিশের ভূমিকা কী ছিল? সেই প্রশ্ন উঠেছে।
হাসপাতালের ঘটনা সম্পর্কে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। সেমিনার রুম অক্ষত আছে। সেই সেমিনার রুম ছোঁয়া যায়নি৷ এই বিষয়ে বৃহস্পতিবার সকালে বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার হয়। সেমিনার রুমেই সেই অপরাধ সংঘটিত হয়েছিল৷

আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুন। নাড়িয়ে দিয়েছে গোটা বাংলার একটা অংশকে৷ প্রতিবাদ উঠতে শুরু করেছে গোটা বাংলা থেকে। মেয়েদের 'রাতের দখল' কর্মসূচি ছিল বুধবার মধ্যরাতে। বাংলার বিভিন্ন জায়গায় সেই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে। আরজি কর হাসপাতালের বাইরেও এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক মানুষ, বিশেষ করে মহিলারা সমবেত হয়েছিলেন।
Crime of Scene is Seminar Room which is intact and has not been touched. Don’t spread fake news. We will take legal action. https://t.co/A7PDWYAO4E
— Kolkata Police (@KolkataPolice) August 15, 2024
মধ্যরাতে হামলা হয়। একটা বিশাল অংশের মানুষ হামলা চালায়। তারা কোথা থেকে এসেছে? তাদের রাজনৈতিক পরিচয় কী? তারা কেনই বা হামলা চালালো? সেই নিয়ে বিস্তর রাজনৈতিক কাঁটাছেড়া, অভিযোগ চলছে। সব থেকে বড় কথা সরকারি হাসপাতালে তারা তাণ্ডব চালায়। ভাঙচুর চালাতে থাকে হাসপাতালের ভিতর ও বাইরে।
জরুরি বিভাগের ভিতর ঢুকে তারা ভাঙচুর চালায়৷ ভেঙে তছনছ করা হয়েছে বহু জায়গা৷ প্রশ্ন উঠেছে, তাহলে কি অপরাধের সূত্র, প্রমাণাদি লোপাট করতেই এই হামলা চালানো হয়? ওই বাড়িতেই তো উপর তলায় আছে সেমিনার রুম। সেই সেমিনার রুমের কী অবস্থা রয়েছে তাহলে? বিভিন্ন মহলে বিভিন্ন রকম বার্তা ছড়াতে শুরু করেছিল।
পুলিশ এই বিষয়ে বার্তা দিয়েছে৷ সেমিনার রুম সম্পূর্ণ সুরক্ষিত আছে৷ এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ টুইট করে জানিয়েছে, সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। সেমিনার রুমে ভাঙচুর চালানো হয়েছে। এমন বহু কথা গুজব আকারে ছড়ানো হচ্ছে বলে পুলিশের দাবি৷ সেমিনার রুম অক্ষত আছে। গুজব ছড়ানোর জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কথা এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications