RG Kar Scam Case: মরিয়া চেষ্টা করেও মুখ পুড়ল সন্দীপ ঘোষের! আরজি করে দুর্নীতি মামলায় কী হল হাইকোর্টে?

RG Kar Scam Case: আরজি কর হাসপাতালের দুর্নীতির মামলায় হাইকোর্টে মুখ পুড়ল ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে ধমক খেলেন সন্দীপ ঘোষ। নিম্ন আদালতকে সাতদিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে ফের আবেদন করে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ।

ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন করতে গিয়ে সন্দীপ ঘোষের আইনজীবী দাবি করেন, প্রায় ১৫ হাজার পাতার নথি সিবিআই দিয়েছে। যার সব এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। এরপরই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

SANDIP GHOSH

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, "এই নিয়ে দুবার একই আবেদন করলেন। আমি খুব জেনে বুঝে ওই নির্দেশ দিয়েছি। ওই নির্দেশ কোনও পরিবর্তন হবে না। বরং নিম্ন আদালতে গিয়ে বিচার সহযোগিতা করুন।" এদিকে সিঙ্গেল বেঞ্চে আবেদন করেও আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যাওয়ায় সন্দীপ ঘোষের আইনজীবীরা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।

সিঙ্গেল বেঞ্চ তাদের বক্তব্য না শুনেই ৭ দিনের মধ্যে ট্রায়াল শুরুর একপেশে নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেন সন্দীপের আইনজীবীরা। সাত দিনের মধ্যে চার্জ ফ্রেমের নির্দেশের রিভিউ চেয়ে প্রধান বিচারপতির এজলাসে আবেদন। প্রথমে সিঙ্গেল বেঞ্চেই রিভিউ করার পরামর্শ দিয়েও শেষ পর্যন্ত বেলা ১২টায় ডিভিশন বেঞ্চ চ্যালেঞ্জ মামলা শুনবে বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।

সন্দীপের আইনজীবীরা বলেন, হাইকোর্টে অভিযুক্তকে পার্টি করা হয়নি। চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সাত দিনে। সিবিআই একদিন আগে ২৫ হাজার পাতার কপি দিলে কিভাবে পড়া সম্ভব? নতুন আইনে ষাট দিন সময় দেওয়া হয়েছে। অথচ হাইকোর্ট কোনও সময় দিতে চাইছে না বলে সওয়াল সন্দীপের আইনজীবীর।

চার্জগঠন সংক্রান্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহার করার মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। আজই যেন মামলা গ্রহণ করে শুনানি শুরু করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, প্রধান বিচারপতির কাছে আবেদন সন্দীপ ঘোষের আইনজীবীর। যদিও প্রধান বিচারপতি জানান, "সেই নির্দেশ আমি দিতে পারি না। কখন শুনানি হবে সেটা বিচারপতি ঘোষের এক্তিয়ারভুক্ত বিষয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+