Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরজি কর ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর মোড়! দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন না অভয়ার পরিবার! কেন?

RG Kar Rape Case: আরজি কর মামলার শুনানি শেষ কলকাতা হাইকোর্টে। কিন্তু রায়দান স্থগিত রাখা হল। আজ সোমবার মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ দীর্ঘ শুনানি হয় কলকাতা হাইকোর্টে। সেই আবেদনের শুনানি শেষ হলেও এদিন এখনও পর্যন্ত কোনও রায় জানায়নি সর্বোচ্চ আদালত। এদিন রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলাতেই উভয় পক্ষ সওয়াল করে। এখন দেখার রাজ্য নাকি সিবিআই, কার মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে আর কার আবেদন খারিজ করে।

বলে রাখা প্রয়োজন, রাজ্য এবং সিবিআই উভয়ই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সঞ্জয়ের ফাঁসির শাস্তির (RG Kar Rape Case) দাবিতে মামলা দায়ের করেছে। একদিকে যখন এই বিষয়ে আইনি লড়াই চলছে অন্যদিকে মামলার শুনানিতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের। আইনজীবী মারফৎ পরিবার জানিয়েছেন, 'আমরা ফাঁসির সাজা চাইছি না'। এখন এই বিষয়ে কলকাতা হাইকোর্ট কি রায় দেয় সেদিকেই নজর সবার।

Abhaya case

এই প্রসঙ্গে অভয়ার মা-বাবা জানিয়েছেন, সিবিআই কোনও কাজই করছে না। আমরা চাই সকল অপরাধীর নাম সামনে আসুক। শুধু তাই নয়, কঠোর শাস্তির দাবি আদালতের কাছে জানিয়েছেন অভয়ার বাবা। তাঁর কথায়, কলকাতা হাইকোর্টের উপর ভরসা আছে। আদালতের কাছে ৫৫ টা প্রশ্ন আমরা রেখেছি। এখন দেখার কি হয়।

বলে রাখা প্রয়োজন, আরজি কর কান্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং সিবিআই। যদিও এই সংক্রান্ত মামলা দায়ের করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই এবং আদালত। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে ১৯৭৬, ২০০৩ এবং ২০১০ সালের সুপ্রিম কোর্টের তিনটি নির্দেশনামা দেখিয়ে সওয়াল করা হয় এবং জানান যে রাজ্যও শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে।

যদিও দুটি মামলার বিষয়বস্তু তো একই। দুটি মামলাই সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের হয়েছে। সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব? শুনানিতে রাজ্যকে পাল্টা প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবীর যুক্তি, এরপর প্যারোল হোক বা শাস্তির মেয়াদ কমানোর বিষয় বিবেচনা করা হোক, সেটা তো রাজ্যকেই করতে হবে। ফলে এই মামলা করার অধিকার রাজ্যের আছে। একইও সঙ্গে সিবিআই'য়ের দায়ের করা মামলা যাতে গ্রহণ না করা হয় সেই আবেদনও কলকাতা হাইকোর্টের কাছে রাখেন রাজ্যর আইনজীবী।

অন্যদিকে সিবিআই এদিন মামলার শুনানিতে একাধিক প্রশ্ন তোলে। কেস ডায়েরি থেকে শুরু করে সমস্ত মামলার নথি সিবিআইয়ের কাছে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই তা আছে। এমনকি সিবিআই নতুন করে এফআইআর করে মামলা রুজু করেছে। এই বিষয়ে এদিন দীর্ঘ শুনানি হয়। যা খবর, এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় কি রায় দেয় সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+