Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RG Kar Case Verdict: ঘণ্টা কয়েকের অপেক্ষা, আরজি কর মামলার রায় শোনাবে আদালত; শনিতে কাদের 'অশনি'?

RG Kar Case Verdict: শনিবার দুপুরে আরজি কর ধর্ষণ ও খুন মামলার (RG Kar rape and Murder case) রায় ঘোষণা করবে শিয়ালদহ আদালত (Sealdah Court)। একা সঞ্জয় রায় (Sanjay Roy), নাকি আরও কেউ জড়িত ছিল, সেই প্রশ্নের উত্তর শনিবার মিলবে। শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস ঘোষণা করবেন রায়। ৯ অগাস্টের অপরাধের কী সাজা শোনাবে আদালত, সেদিকে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

মেয়ের বিচারের আশায় এতদিনের দৌড়ঝাঁপ। রায় ঘোষণার আগে আরজি করের নির্যাতিতার বাবা বললেন, বিচার পেতে পাঁচ বছরও অপেক্ষা করতে প্রস্তুত রয়েছেন তারা। কিন্তু বারবার ভিক্ষা নয়, বরং বিচার ছিনিয়ে নিতে দরকারে লড়াই করবেন তারা। অভয়ার বাবার কথায়, পাঁচ মাস ধরে কোনও যথাযথ তদন্ত হয়নি। প্রথম তিন দিনেই যা হওয়ার হয়ে গেছে। আমরা কোনওদিনও সিবিআই চাইনি, তবে আদালত সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিয়েছে।

rg kar

সতীর্থের বিচার নিয়ে দীর্ঘদিন ধরে রাজপথে জুনিয়র চিকিৎসকরা। রায় ঘোষণার আগের দিন তাদেরই সদস্য চিকিৎসক দেবাশিস হালদারের কথায়, "কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্ট নিয়ে আমরা সন্দিহান। খুনের পেছনে কোন রহস্য? কারা কারা জড়িত ছিল? এত বড় অপরাধ কি আদৌ একা করা সম্ভব? কেন প্রমাণ লোপাট করা হল? কারা বলেছিল অভয়া আত্মহত্যা করেছে? এসমস্ত প্রশ্নের জবাব দিতে হবে।"

সঞ্জয় রায় ছাড়াও আর কারা কারা আরজি কর কাণ্ডে জড়িত, তাদের খুঁজে বের করার দাবি দেবাশিসের। তাছাড়া পূর্ণ বিচার সম্ভব নয় বলে মত জুনিয়র চিকিৎসকদের। সিবিআইতে আস্থা রাখতে চাই, কিন্তু সঞ্জয় রায় ছাড়া কেন আর কারও বিরুদ্ধে চার্জ গঠন হল না, সেই প্রশ্নের জবাব দিতে হবে সিবিআইকে, মন্তব্য দেবাশিসের।

আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতির আঁচ এখনও গনগনে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠেছিল বৃহত্তর সমাজ। প্রতিবাদ প্রতিরোধ দেখেছে রাজ্য থেকে দেশের কোণা কোণা। যদিও আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের অবস্থান নিয়ে সব ধোঁয়াশা দূর হয়ে গিয়েছে বলে দাবি তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের।

জয়প্রকাশ বলেন, "সিবিআই তদন্ত যারা চেয়েছিলেন তারাই শেষে দেখা যাচ্ছে সিবিআইতে আস্থা নেই বলছেন। নির্যাতিতার বাবা মাও বলছেন সিবিআই তদন্ত যথাযথ করেনি। এর থেকেই স্পষ্ট প্রতিবাদ কর্মসূচির দুটি অ্যাজেন্ডা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছিলেন। কিন্তু অপর পক্ষের প্রতিবাদ ছিল রাজনৈতিক মদতপুষ্ট। তা প্রমাণিত হয়ে গিয়েছে।"

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অবশ্য দাবি, অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে। যে অবস্থায় অভয়ার দেহ উদ্ধার হয়েছিল এবং দেহ স্থানান্তর করার অভিযোগ উঠে এসেথে, তাতে করে এ কাজ যেকোনও একজনের পক্ষে করা সম্ভব নয় বলে মন্তব্য অগ্নিমিত্রার। বাকিদেরও সিবিআইয়ের আতশকাচের তলায় আনা হোক, মমতা ব্যানার্জির সরকার, সিআইডি বা রাজ্য পুলিশের উপর আস্থা নেই বলে সাফ জানান অগ্নিমিত্রা।

আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে বছর একত্রিশের ওই চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয়েছিল। ১৩ অগাস্ট উচ্চ আদালতের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। গত ১১ নভেম্বর বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল শিয়ালদহ আদালতে। আরজি করের অধ্যক্ষ (ঘটনাকালীন) সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

প্রমাণ লোপাট ও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে দুজনকেই গ্রেফতার করে সিবিআই। কিন্তু গ্রেফতারির ৯০ দিন পেরিয়ে গেলেও আদালতে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় শিয়ালদহ কোর্ট দুজনকেই জামিনে মুক্তি দেয়। যদিও আরজি করে দুর্নীতির মামলায় বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। বিচার প্রক্রিয়া শুরুর ২ মাস পর শনিবার রায় ঘোষণা হবে শিয়ালদহ আদালতে। বিচার পাবে অভয়া? তাকিয়ে গোটা দেশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+