ফাঁসানো হচ্ছে, ধর্ষণ-খুনে জড়িত নই! চিৎকার করে দাবি সঞ্জয়ের, অভয়া-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
RG Kar Medical College and Hospital Incident: আমাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে! আমি ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত নই। বিস্ফোরক দাবি আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের। জেল হেফাজত শেষে আজ সোমবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হয়। অন্যদিকে সিবিআই'য়ের উপর চাপ বাড়াতে এদিন সিজিও কমপ্লেক্স অভিযানে মহিলারা।
অন্যদিকে ধর্ষণ এবং খুনের ঘটনায় চার্জ গঠন করা হল শিয়ালদহ আদালতে। এই মামলায় ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই (RG Kar Medical College and Hospital Incident)। যেখানে মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের রায়ের নাম দিয়েছে।

সেই স্বপক্ষে মোট ১১ টি প্রমাণ জমা দিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই মূল অভিযুক্তের ভিত্তিতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। সেই মতো আগামী ১১ নভেম্বর থেকে প্রত্যেকদিন এই সংক্রান্ত মামলার শুনানি হবে শিয়ালদহ আদালতে।
এদিন শিয়াদহ আদালতে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিশাল পুলিশবাহিনীকে মোতায়েন করা হয়। একেবারে নিশ্ছদ্র ঘেরাটোপে মধ্যে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় সঞ্জয়কে। জানা যাচ্ছে, রুদ্ধদ্বার আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া হয়। আর তা শেষ হওয়ার পর আদালত থেকে বের করার সময় একের পর এক চাঞ্চল্যকর দাবি করতে থাকে ধৃত ওই সিভিক ভলান্টিয়র।
তাঁর দাবি, আমি এতদিন চুপচাপ ছিলাম। ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত নই। বিনা কারণে ফাঁসানো হচ্ছে। সরকার আমাকে ফাঁসাচ্ছে। সব জায়গাতে ভয় দেখানো হচ্ছে বলেও দাবি সঞ্জয়ের। কে বা কারা ভয় দেখাচ্ছে জানতে চাইলে তার আরও দাবি, ডিপার্টমেন্ট আমকে ভয় দেখিয়েছে। যাতে কিছু না বলি তা বলা হচ্ছে। আর এহেন দাবি চাঞ্চল্যকর বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় অভয়াকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয় (RG Kar Doctor Death) । ঘটনার পরেই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক থেকে সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে সিবিআই মামলার তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে। গত কয়েকদিন আগেই সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।












Click it and Unblock the Notifications