RG Kar Incident: রাজ্য সরকারের পুরস্কার ফেরালেন সুদীপ্তা, কাঞ্চনের মন্তব্যের প্রতিবাদেই বড় সিদ্ধান্ত

RG Kar Incident: চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের মতো নাট্যব্যক্তিত্বদের তালিকায় এবার যোগ হলো সুদীপ্তা চক্রবর্তীর নাম। রাজ্য সরকারের পুরস্কার ফেরালেন এই জনপ্রিয় অভিনেত্রী।

তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যও যে তাঁর পুরস্কার ফেরানোর বড় কারণ, সরকারকে লেখা চিঠিতে তার উল্লেখ করেছেন সুদীপ্তা।

RG Kar Incident

সুদীপ্তা ফেসবুকে লিখেছেন, "আপোষ করিনি। আপোষ করবো না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পরশু রাতে মাননীয় বিধায়ক যখন দাবি জানালেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার, সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছিলাম।"

সুদীপ্তা আরও লিখেছেন, " ইমেল ঠিকানা পেয়ে চিঠি টা পাঠাতে একটু দেরি হলো। I'll keep standing on the road..Demanding Justice..Legal and Social....both.🙏 নিজে থেকে জানাতে চাইনি কাউকে।
Swastika Mukherjee সাহস দিলো।"

সুদীপ্তা স্পষ্ট করে দিয়েছেন আরজি কর কাণ্ডে আইনগত ও সামাজিক ন্যায়বিচারের দাবি থেকে তিনি পিছু হঠবেন না। তিনি সরকারকে যে চিঠি লিখেছেন তার স্ক্রিনশটও ফেসবুকে পোস্ট করেন সুদীপ্তা। এতে তিনি লিখেছেন, ২০১৩ সালে ২৪ জুলাই রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর তাঁকে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছিল।

সুদীপ্তা চিঠিতে লিখেছেন, ৩০ বছরের বেশি সময় ধরে টিভি ও চলচ্চিত্র জগতে কাজ করছি। ২০০০ সালে রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলাম। কিন্তু নিজের রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার পাওয়া গর্বের। গতকাল অবধি সার্টিফিকেটটি আমার বাড়ির দেওয়ালে টাঙানো ছিল।

কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং ১ সেপ্টেম্বর বিধায়ক কাঞ্চন মল্লিক যে মন্তব্য করেছেন তাতেই সুদীপ্তা সিদ্ধান্ত নেন পুরস্কার ফেরানোর। তিনি ন্যায়বিচারের দাবিতে পথেই থাকবেন। সার্টিফিকেটের সঙ্গে তাঁকে যে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছিল তাও ফেরানোর সিদ্ধান্ত নেন সুদীপ্তা। কীভাবে সেই টাকা ফেরত দিতে পারবেন তা তাঁকে জানানোরও আর্জি জানান সুদীপ্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+