৪০ মিনিট দেরিতে আদালতে পৌঁছালেন সিবিআইয়ের আইনজীবী, রুষ্ট শিয়ালদহ কোর্টের বিচারক
সিবিআই আইনজীবীর উপর অসন্তোষ প্রকাশ করলেন বিচারক। ৪০ মিনিট দেরিতে এ দিন এজলাসে এলেন সিবিআই পক্ষের আইনজীবী। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ শুক্রবার ফের তোলা হয়েছিল আদালতে। সেখানেই এই ঘটনা ঘটে।
সিবিআই আইনজীবীর উপর বেশ বিরক্তি প্রকাশ করেছেন বিচারক। সঞ্জয় রায়কে কি তাহলে জামিন দিয়ে দেব? সে কথাও বলেন ক্ষুব্ধ বিচারক। যদিও পরে সঞ্জয় রায়কে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার মামলার শুনানির শুরুতেই সিবিআই পক্ষের আইনজীবীর খোঁজ করেন বিচারক। কিন্তু তাকে আদালত কক্ষের মধ্যে পাওয়া যায়নি। তিনি কোথায়? প্রশ্ন করেন বিচারক। এদিন আদালতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের সহকারী এক আধিকারিক৷ তিনি আইনজীবীর খোঁজ করে দেখছেন। এই কথা বিচারপতির উদ্দেশ্যে বলেন আধিকারিক। এতে আরও অসন্তোষ প্রকাশ করেন বিচারক।
সিবিআইয়ের ওই আধিকারিক এজলাস ছেড়ে বাইরে যান। ফোনে কথাবার্তা হয় তাঁর সঙ্গে৷ পরে তিনি কক্ষে ফিরে বিচারককে বলেন, আইনজীবী কিছুক্ষণের মধ্যেই আদালতে পৌঁঁছে যাবেন। সেই শুনে আরও বিরক্ত হন বিচারক।
বিরক্তির সুরে তিনি বলেন, " তবে কি এই মামলায় জামিন দিয়ে দেব? সাড়ে চারটে বাজে, আর কখন আইনজীবী আসবেন? দেখুন কোথায় আছেন? " বিকেল পাঁচটার পরে সিবিআই পক্ষের আইনজীবী দীপক পোরিয়া আদালতে উপস্থিত হন। ৪০ মিনিট পরে এজলাসে পৌঁছান সিবিআই পক্ষের আইনজীবী।
সঞ্জয়ের তরফের আইনজীবীও সিবিআই আইনজীবীর ভূমিকায় উষ্মাপ্রকাশ করেন। এর আগের দিনের শুনানিতে এই দীপক পোরিয়া ছিলেন না। এই কথাও জানান সঞ্জয়ের আইনজীবী। দীপক জানান, তিনি সিবিআই নিযুক্ত পূর্ণ সময়ের আইনজীবী। এদিন সঞ্জয়কে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।












Click it and Unblock the Notifications