RG Kar Incident: সিবিআইয়ের উপর চাপ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, গণ কনভেনশন থেকেই মশাল মিছিলের ডাক

RG Kar Incident: আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় অসন্তোষ রয়েছে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। সে কারণেই ফের সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিলেন তাঁরা।

আজ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা গণ কনভেনশনের ডাক দিয়েছিলেন। পাল্টা আরেকটি সংগঠন গঠিত হলেও তাকে পাত্তা না দিয়ে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাত, দেবাশিস হালদাররা নয়া কর্মসূচি ঘোষণা করলেন।

RG Kar Incident

গত সোমবার ২১শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনশন তুলে নিয়ে মঞ্চ থেকেই আজকের গণ কনভেনশনের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। এরই মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পাল্টা সংগঠন তৈরি হয়েছে। কল্যাণী জেএনএমে বাতিল হয়েছে কনভেনশন।

তবে এ সব নিয়ে আজকের গণ কনভেনশনে কার্যত তেমন কোনও মন্তব্যই করেননি জুনিয়র চিকিৎসকরা। নীরবতা ভেঙে শনিবার সক্রিয়তার বার্তা নিয়ে আরজিকর হাসপাতালের অডিটোরিয়ামে পূর্বপরিকল্পনা মতোই কর্মসূচি চলল।

দেবাশিস হালদার, কিঞ্জাল নন্দ, রুমেলিকা কুমার, অনিকেত মাহাত-সহ আন্দোলনের চেনা মুখেরা যেমন ছিলেন, তেমনই আমন্ত্রিত ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, ডা. পুণ্যব্রত গুণ, চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, শিল্পী চৈতি ঘোষাল, রূপান্তরকামী গণ-আন্দোলন কর্মী বন্যা কর-সহ অনেকে।

মঞ্চে উপস্থিত ছিলেন আইনজ্ঞ পার্থসারথি সেনগুপ্ত। তিনি বললেন, কিছু বাঙালির যে মেরুদণ্ড আছে এটা আমরা ভুলতেই বসে ছিলাম। ধন্যবাদ জুনিয়র চিকিৎসকদের। বাঙালি তাঁদের জন্যই জেগে উঠেছে। মঞ্চে দফায় দফায় বক্তব্য রেখেছেন কিঞ্জল, দেবাশিস, রুমেলিকা, অনিকেতরা।

চিকিৎসক অপূর্ব কুমার আরজি কর হাসপাতালে নির্যাতিতার খুন-ধর্ষণের ফরেনসিক ভিত্তি উল্লেখ করে বলেন, সঞ্জয় একা নয়,অন্তত তিন চার জন ছাড়া এই কাজ সম্ভব না। ফরেনসিক বন্ধুরাও বলেছেন এ কথা। সন্দীপ ঘোষ প্রসঙ্গে তিনি মঞ্চ থেকে বললেন, আমার দুর্ভাগ্য এটাই যে ,আমার হাতে এমন ছাত্র বের হলো।

কনভেনশনে বক্তব্যের মধ্যেই বারবার প্রসঙ্গ উঠল থ্রেট কালচারের। মঞ্চ থেকে সেই থ্রেট কালচারের দিকে অভিমুখ রেখেই কিঞ্জল নন্দ ঘোষণা করলেন আজ কনভেনশনের পর আরজিকর থেকেই মিছিল হবে। কোনও চোখরাঙানিকে তাঁরা আর ভয় পান না, এটা বোঝাতেই এই কর্মসূচি।

৩০ অক্টোবর মশাল হাতে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিলেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। কনভেনশনের শেষে রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কলেজ চত্ত্বরেই মোমবাতি ও মশাল হাতে নিয়ে মৌন মিছিল হয়। পা মেলান সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। অভিনেত্রীরাও ছিলেন। প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে এমারজেন্সি বিল্ডিংয়ের পাশ দিয়ে ফের অভয়ার আবক্ষ মূর্তির সামনে মিছিল শেষ হয়। মূর্তি পাদদেশে মোমবাতি জ্বেলে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+