RG Kar Incident: 'ঘাড়ধাক্কা'র অভিযোগ! জুনিয়র চিকিৎসকদের ন্যারেটিভ ঠিক নয়, দাবি চন্দ্রিমার
RG Kar Incident: কালীঘাটে গতকাল চন্দ্রিমা ভট্টাচার্যর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। তাঁদের কার্যত ঘাড়ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে।
আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকালের যাবতীয় ঘটনা পরম্পরা উপস্থাপিত করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আন্দোলনরতন জুনিয়র চিকিৎসকদের ন্যারেটিভ তৈরিতে ভুল হচ্ছে, দাবি চন্দ্রিমার।

চন্দ্রিমা বলেন, আরজি কর হাসপাতালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাকে ধিক্কার জানাই। আমরাও চাই অপরাধী শাস্তি পাক। এখন এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, সিবিআই তিন মাসের মধ্যে শাস্তির ব্যবস্থা করুক।
চন্দ্রিমার কথায়, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেও পূর্ণ সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী। তবে যে অচলাবস্থা চলছে সুপ্রিম কোর্টের কথাকে মান্যতা দিয়ে তিনি আন্দোলনকারীদের জন্য বৈঠকে বসতে চেয়েছেন। আগেও ২ ঘণ্টা করে অপেক্ষা করেছেন। গতকাল ধরানামঞ্চে যান। পরে তিন ঘণ্টা অপেক্ষা করেছেন।
চন্দ্রিমার বিরুদ্ধে আন্দোলনকারীদের বের করে দেওয়ার কথা বলার অভিযোগ উঠেছে, তা মানতে চাননি চন্দ্রিমা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে আমিও ৬টা থেকে অপেক্ষা করেছি। আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন আন্দোলনকারীরা জানান, তাঁরা আগের সব শর্ত দূরে সরিয়ে বৈঠকে বসতে রাজি। কিন্তু তখন সকলে বেরিয়ে যাচ্ছিলেন তাই হয়নি বৈঠক।
চন্দ্রিমা আরও বলেন, মুখ্যমন্ত্রী যে স্নেহশীল তার প্রমাণ দিয়েছেন। বৃষ্টিতে ভিজতে নিষেধ করেছেন সকলকে। পুলিশকে দিয়ে ছাতার বন্দোবস্ত করিয়েছেন। তিনি বুঝেছেন, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হতে পারে। জামা-কাপড় দেওয়ার কথা বলেছেন। হঠাৎ করে ৪০ জন এলে বাড়িতে বসানোরও সমস্যা হতে পারে। তবু মুখ্যমন্ত্রী গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন। বৈঠক না করলে চা খেয়ে যেতেও বলেছেন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কথায়, জুনিয়র চিকিৎসকদের দাবিমতো রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে। সাত চিকিৎসককে সরানো হয়েছে। বাকি দাবিগুলিও বিবেচনা করে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সভার কার্যবিবরণী লিখিত আকারে থাকবে। সুপ্রিম কোর্ট বললে ভিডিও রেকর্ডিংও দেওয়া হবে। তার আগে এই রেকর্ডিং কেউ ব্যবহার করবে না। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরাই তো বৈঠকে আসছেন। তাহলে বিশ্বাসযোগ্যতার কথা বলে কেন লাইভ স্ট্রিমিংয়ের দাবি?
এখনও রাজ্য সরকার আলোচনার পথ খোলা রেখেছে বলে জানিয়ে চন্দ্রিমা বলেন, আন্দোলনকারী চিকিৎসকরা যখন বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে, এমন ন্যারেটিভ তৈরি বোধ হয় ঠিক নয়। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ফলে ২৯ জন মারা গিয়েছেন। রোজ কয়েক হাজার রোগী সমস্যায় পড়ছেন। সাড়ে সাত হাজার রোগীর অপারেশন হচ্ছে না। বিশেষ করে হার্টের রোগী, সন্তানসম্ভবারা। ফলে সবদিক বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করা উচিত। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করবে না সরকার।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications