RG Kar Incident: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি গ্রেফতার

RG Kar Incident: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতারির সংখ্যা বেড়ে তিন। সঞ্জয় রাইয়ের পর এবার আরও ২ জন।

আগেই আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে এবার গ্রেফতার করা হলো খুন ও ধর্ষণ মামলায়। একই মামলায় গ্রেফতার করা হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে।

RG Kar Incident

সিবিআই সূত্রে খবর, তথ্যপ্রমাণ লোপাট ও দেরিতে এফআইআর রুজুর অভিযোগেই খুন ও ধর্ষণ মামলায় গ্রেফতার করা হলো এই দু-জনকে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সন্দীপ ইচ্ছা করেই তথ্যপ্রমাণ লোপাট করে নির্যাতিতার মৃত্যু দেরিতে ঘোষণা করেছেন।

একইসঙ্গে এই মৃত্যু নিয়ে এফআইআর দেরিতে করতেও ভূমিকা ছিল সন্দীপের। এই অপকর্মে যারা সহযোগিতা করেছে তারাও তদন্তকারীদের নজরে রয়েছেন। যখন এই ঘটনাটি ঘটেছিল তখন টালা থানার ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

অভিজিৎ অসুস্থতার ছুতো দেখিয়ে শহরের বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্য়র্থ হয়েছিলেন। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যায়, তিনি খোশমেজাজেই রয়েছেন। মোবাইলও নাড়াচাড়া করছেন।

মনে করা হয়েছিল, তদন্তকারীদের এড়াতেই এই অসুস্থতার অভিনয় অভিজিতের। যদিও জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় এবং গোটা অপরাধে অভিজিতের ভূমিকা থাকার কথা জেনেই গ্রেফতারির পথে হাঁটল সিবিআই। অসুস্থতার ভান করেও পার পেলেন না অভিজিৎ।

আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দীপকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। এবার খুন ও ধর্ষণ মামলায় তাঁকে হেফাজতে নিয়ে ফের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইবেন তদন্তকারী অফিসাররা। গত ২৬ অগাস্ট সন্দীপের দ্বিতীয় দফায় পলিগ্রাফ টেস্ট হয়েছিল।

আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সন্দীপ যুক্ত বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ মান্যতা পেল সিবিআইয়ের পদক্ষেপে। সন্দীপ ও অভিজিতের গ্রেফতারির খবর পৌঁছতেই উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনরত চিকিৎসকরা। জোরালোভাবে ওঠে জাস্টিস ফর আরজি কর স্লোগান। আন্দোলনকারীদের কথায়, আমরা বিচারের কথা বলছিলাম। আজ দুজন গ্রেফতার হয়েছে। আরও যারা বাইরে ঘুরছে তাদেরও জেলের ঘানি টানতে হবে। কেউ ছাড় পাবে না। আমাদের বোন আজ কিছুটা হলেও শান্তি পাবেন। রাজপথে থেকে আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+