Sandip Ghosh Arrested: 'আমাদের মেয়ে দুর্নীতির বলি' সন্দীপের গ্রেফতারির পরে কী বললেন নির্যাতিতার মা-বাবা

গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নাম জড়িয়েছিল সন্দীপ ঘোষের। সুপ্রিম কোর্টেও সন্দীপ ঘোষকে নিয়ে তীব্র ভর্ৎসনা করা হয়েছিল। কেন সকালের ঘটনা জানার পর রাত সাড়ে ১১টা নাগাদ অভিযোগ দায়ের করলেন সন্দীপ ঘোষ। প্রশ্ন তুলেছিলেন খোদ প্রধান বিচারপতি।

এই ঘটনায় যাকে নাটের গুরু বলে দাবি করা হচ্ছিল। যাঁর বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। সেই সন্দীপ ঘোষকে অবশেষে গ্রেফতার করল সিবিআই। কিন্তু ধর্ষণ এূবং খুনের মামলায় গ্রেফতার করা হয়নি। সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। একে আরজি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নৈতিক জয় হয়েছে বলে প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা।

Sandip Ghosh Arrested


ঘটনার দিন সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। পিজিটি চিকিৎসককে সেমিনার রুমে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেটা ভয়ঙ্কর। তারপরেও সন্দীপ ঘোষ সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ জানাননি। সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হয়েও দেখা করেননি নির্যাতিতা মৃতা চিকিৎসকের পরিবারের সঙ্গে। তাঁর মা-বাবাকে দীর্ঘক্ষণ বাইরে বসিয়ে রাখা হয়েছিল। দেখতে দেওয়া হয়নি মেয়ের দেহ।

সেদিন থেকেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই ঘটনায় সন্দীপ ঘোষের দুর্নীতি চক্র কাজ করছে বলে অভিযোগ উঠতে শুরু করে দিয়েছিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছিল। সেই দুর্নীতি নিয়ে সরব হওয়ার কারণেই কি এই মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছিল প্রশ্ন উঠতে শুরু করে। সন্দীপ ঘোষের গ্রেফতারির পর নির্যাতিতার মা-বাবা বলেছেন, তাঁদের মেয়ে দুর্নীতির বলি। তাহলে কি দুর্নীতির মৌচাকে ঢিল ছোঁড়ার কারণেই এই মর্মান্তির পরিণতি হয়েছে নির্যাতিতা চিকিৎসকের।

নির্যাতিতার মা-বাবা বলেছেন, বাকি দোষীদেরও তাঁরা গ্রেফতারি চান। এই জয় আন্দোলনকারী চিকিৎসকদের জয়। আগামী ৪ তারিখ আরজি কর হাসপাতালে আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে তাঁরা থাকবেন বলে জানিয়েছেন। দোষীদের চরম শাস্তি হলে তবেই তাঁদের শান্তি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+