RG Kar Hospital Rape Case: আরজি কর ধর্ষণ মামলায় সাজা ঘোষণা শনিবার, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল
RG Kar Hospital Rape Case: আরজি কর ধর্ষণ মামলায় চাঞ্চল্যকর মোড়! আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ শনিবার এই মামলায় রায় ঘোষণা করবে শিয়ালদহ আদালত। সেদিন দুপুর আড়াইটে নাগাদ এই সংক্রান্ত রায় ঘোষণা করা হবে। গত নভেম্বর এই সংক্রান্ত মামলার বিচার পর্ব শুরু হয়। টানা এই সংক্রান্ত মামলার শুনানি হয়। ৬০ দিনের মাথায় এই সংক্রান্ত মামলার রায় ঘোষণা হতে চলেছে। এখন সবার একটাই প্রশ্ন, বিচার পাবে অভয়া?
বলে রাখা প্রয়োজন, গত ৮ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার (RG Kar Hospital Rape Case) হলে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। একেবারে কর্তব্যরত অবস্থায় ঘটে সেই ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়ে ওঠে বাংলা। ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়র সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়।

যদিও এই মামলায় কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। জুনিয়র চিকিৎসক সহ অভয়ার মা-বাবা একের পর এক বিস্ফোরক দাবি করেন। যা নিয়ে প্রশ্নের মুখে পড়ে যায় রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই।
দফায় দফায় এই মামলায় একাধিক ব্যক্তিকে জেরা করা হয়। জেরা করা হয় আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। যদিও এই মামলায় পরে গ্রেফতারও তাঁকে করা হয়। এমনকি প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার প্রাক্তন ওসিকেও গ্রেফতার করে সিবিআই।
যদিও ঠিক সময়ে এই সংক্রান্ত মামলায় চার্জশিট দিতে না পারার জন্য ধৃত দুজনকেই জামিন দিয়ে দেয় শিয়ালদহ আদালত। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। সিবিআই'য়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসে।
এইক বিষয়ে ফের একবার পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা। একদিকে যখন আন্দোলনে ফের উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময় আরজি করের ঘটনার বিচারপ্রক্রিয়া শুরু হয় শিয়ালদহ আদালতে। গত ১১ নভেম্বর থেকে তা শুরু হয়। টানা দু'মাস ধরে এই সংক্রান্ত মামলার বিচার চলে।
৫২ জনের সাক্ষী নেওয়া হয়েছে। সবার বক্তব্য শোনা হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই'য়ের তরফে। যেখানে ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়। সিবিআই জানায়, এই ঘটনায় একমাত্র দোষী সঞ্জয়। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। এখন দেখার আদালত ধৃত সঞ্জয়ের কি সাজা দেন। ফাঁসি নাকি অন্যকিছু, গোটা দেশ সেদিকেই এখন তাকিয়ে।












Click it and Unblock the Notifications