RG Kar Hospital: ২০০ লোক নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, ৩০ শে আপত্তি কোথায়? প্রশ্ন চিকিৎসকদের
RG Kar Hospital Doctor Protest: মুখ্যসচিবের দেওয়া সময়সীমা পার। সন্ধ্যা ৬টার বৈঠকে যোগ দিতে নবান্নে গেলেন না জুনিয়ার চিকিৎসকরা। উলটে পাঁচটি শর্ত দিয়ে মুখ্যসচিবকে ইমেল পাঠালেন তাঁরা। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৩০ জনের প্রতিনিধি দলকে বৈঠকে যাওয়ার সুযোগ দিতে হবে।
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করতে হবে বলেও শর্ত দেওয়া হয়েছে। আর তা মানা না হলে স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থানে অনড় থাকবেন বলেও হুঁশিয়ারি চিকিৎসকদের। এহেন ই-মেলের বেশ কিছুক্ষণ কেটে গেলেও প্রতিবেদন লেখা পর্যন্ত নবান্নের তরফে পাল্টা কোনও বার্তা দেওয়া হয়নি (RG Kar Hospital Doctor Protest) ।

এই অবস্থায় (RG Kar Hospital Doctor Protest) ক্রমশ বাড়ছে জটিলতা। ৩০ জন প্রতিনিধি দল যাওয়ার শর্ত অমূলক বলেও কিছু কিছু স্তরে প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, ২০০ লোক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেন। তাহলে ৩০ জনের সঙ্গে বৈঠকে আপত্তি কোথায়? এই দাবি কোনও ভাবেই অমূলক নয় বলেও মন্তব্য করা হয়েছে।
অন্যদিকে কেন ৩০ জনরের শর্ত দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করেছেন 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে'র অন্যতম সদস্য কিঞ্জল নন্দ। স্বাস্থ্য ভবনের সামনে সর্বশেষ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বাংলার সমস্ত মেডিক্যাল কলেজকে নিয়ে এই আন্দোলন তৈরি হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয় সমস্ত কলেজের প্রতিনিধিদের নিয়ে। লড়াই সবার। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে'র ৩০ জন প্রতিনিধিকেই বৈঠকে যাওয়ার সুযোগ দিতে হবে বলে জানান কিঞ্জল নন্দ।
আর তা না দেওয়া হলে ফ্রন্টের কেই নবান্নের বৈঠকে যাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে কিঞ্জল আরও বলেন, যে বৈঠকের কথা বলা হয়েছে সেখানে কয়েকজন গেলে কোনও সিদ্ধান্তেই আসা যাবে না। সমস্ত কিছু আলোচনা করেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ঘড়ির কাটা ঘুরছে, প্রায় ২৮ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। এখনও স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান করছেন জুনিয়ার চিকিৎসকরা। এই অবস্থায় সরকার এবং আন্দোলনকারীদের স্নায়ুর লড়াই কোন পর্যায়ে কি দাঁড়ায় সেদিকেই নজর সবার (RG Kar Hospital Doctor Protest) । ইতিমধ্যে জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন বহু সিনিয়ার চিকিৎসকও।












Click it and Unblock the Notifications