RG Kar Hospital: আন্দোলনের চাপে মাথা নত শাসকের? বৈঠক চেয়ে ই-মেল নবান্নের, অপেক্ষায় মমতাও

RG Kar Hospital Protest: আন্দোলনে চাপে মাথা নত করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ইমেল পাঠানো হল নবান্নের তরফে। যেখানে বৈঠকের কথা বলা হয়েছে। নবান্নে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আর সেজন্য আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের নবান্নে যাওয়ার কথা বলা হয়েছে।

চাইলে আজ মঙ্গলবারই সেই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। সেই ডাকে সাড়া দিয়ে নবান্নে ডাক্তাররা যাবেন কিনা সেদিকেই নজর সবার। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত সর্বস্ততরে আলোচনা করে ঠিক করা হবে বলে জানানো হয়েছে আন্দোলনরত ডাক্তারদের (RG Kar Hospital Protest) তরফে।

rg kar protest

জানা যাচ্ছে, প্রিন্সিপাল সেক্রেটারির নামে এই ইমেল পাঠানো হয়েছে। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে অপেক্ষা করছিলেন বলেও খবর। যা খুবই গুরুত্বপূর্ণ। প্রসংত, আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Protest) তীব্র হচ্ছে আন্দোলন! বিচারের দাবিতে গর্জে উঠছে রাজপথ। রাত দখল করছেন মহিলারা।

এর মধ্যেই স্বাস্থ্য দফতরের সামনে লাগাতার ধর্নায় জুনিয়ার ডাক্তাররা। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যেই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কার্যত তা অগ্রাহ্য করেই আন্দোলন চলছে। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্য ভবনের যে সমস্ত শীর্ষ কর্তাদের পদত্যাগ তাঁরা চাইছেন, তাদের সঙ্গে কোনও আলোচনা আর নয়।

আর এর মধ্যেই নবান্নের তরফে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ই-মেল পাঠানো হল নবান্নের তরফে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু কলকাতাতেই নয়, কর্মবিরতি চলছে বাংলার অন্যান্য মেডিক্যাল কলেজগুলিতেও। তেমনই সুপ্রিম 'ডেটলাইন' অতিক্রান্ত হলেও তনিজেদের অবস্থানে অনড় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা মঙ্গলবার বিকেল পাঁচটার পরেও 'কর্মবিরতি' চালিয়ে (RG Kar Hospital Protest) যাচ্ছেন। এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 'কর্মবিরতি'তে থাকা জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, 'আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু রাজ্য সরকারের আইনজীবি আদালতে বিপথে চালিত করেছেন'।

আমরা কর্মবিরতিতে থাকলেও সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালের পরিষেবা চালু আছে। কিন্তু যা পরিস্থিতি তিলোত্তমার বিচারের আমরা কিছুই দেখতে পাইনি। সেকারণেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগঠনের সিদ্ধান্ত মতো তারা কর্মবিরতি ও অবস্থান আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও জানানো (RG Kar Hospital Protest) হয়েছে ডাক্তারদের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+