RG Kar Hospital Doctor Protest: শর্ত রেখে আলোচনা নয়, চিকিৎসকদের সুপ্রিম বার্তা মনে করাল নবান্ন

RG Kar Hospital Doctor Protest: আমরা আশাহত। কোনও শর্ত রেখে আলোচনা করা যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে জুনিয়ার ডাক্তারদের এমনটাই বার্তা দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। শুধু তাই নয়, সিএমও'তে ভোর ৩টে ৫০ ইমেল করা নিয়েও প্রশ্ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এর পিছনে রাজনীতি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। প্রায় ২৮ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এখনও সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। এই অবস্থায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি (RG Kar Hospital Doctor Protest) ।

RG Kar Hospital Doctor Protest

আর সেই সাংবাদিক বৈঠক থেকেই একের পর এক প্রশ্ন তোলা হল। একই সঙ্গে জুনিয়ার ডাক্তারদের কোনও ধরনের রাজনীতির প্রলোভনে পা না দেওয়ার কথাও বলা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও জুনিয়ার ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ স্পষ্ট করে দিয়েছেন, আন্দোলনের পিছনে কোনও রাজনীতি নেই।

'আলোচনার পরিবেশ ছিলো না'

এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, জুনিয়র চিকিৎসক ভাইদের কাছে অনুরোধ করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাঁরা কাজে ফেরার। আজকেও তাঁদের মেল করা হয়েছিল। গঠনমূলক আলোচনা করতে চেয়েছিলাম। আর তা অবশ্যই খোলা মনে।

কিন্তু যে ইমেল করা হয়েছে তাতে খোলামেলা আলোচনার পরিবেশ ছিলো না বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যসচিব। তাঁর কথায়, কোনও শর্ত রেখে আলোচনা হতে পারে না। যদি মনে করা হয় যে শর্ত মেনেই আলোচনা হবে, সেটা বোধহয় ঠিক নয়। আমরা এখনও মনে করি ওনারা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে খোলামেলা আলোচনায় আসুন। তবে জুনিয়ার ডাক্তাররা যে মেল পাঠিয়েছে সেটা আমাদের আহত করেছে বলেও এদিন সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন মনোজ পন্থ।

আন্দোলনে রাজনীতি?

এদিন জুনিয়ার চিকিৎসকদের আন্দোলনে রাজনীতি রয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, গরীব মানুষ পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। আর তা যাতে না হন সে জন্য‌ই আমরা চেষ্টা চালাচ্ছি। আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রত্যেককে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে হবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিএমও'তে কেন ভোর ৩টে ৫০ এ মেল করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এমনকি এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। শুধু তাই নয়, মন্ত্রীর কথায়, যেভাবে শর্ত আরোপ করা হয়েছে তাতে মনে হচ্ছে পিছনে কোনও রাজনীতির খেলা রয়েছে।

এই প্রসঙ্গে ফের একবার সুপ্রিম কোর্টের বার্তা আন্দোলনরত ডাক্তারদের মনে করান চন্দ্রিমা ভট্টাচার্য। আরও বলেন, মঙ্গলবার বিকাল পাঁচটায় সুপ্রিম কোর্টের সময় শেষ হয়েছে। তাও মাননীয়া মুখ্যমন্ত্রী কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেন নি‌। তবে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কি করা যায় না যায় সেটা ভাবছি।

জুনিয়র ডাক্তারদের বলবো আপনারা রাজনীতির মধ্যে না গিয়ে এই নোবেল প্রফেশনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। আসুন খোলা মনে, শর্ত দিয়ে নয়, শর্ত দিলে কিছু হবে না। আপনারা যদি খোলামনে আলোচনা করে কাজে ফিরে যান তাহলে বোধহয় সকলেরই ভালো হবে বলেও বার্তা দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+