RG kar Hospital- Mamata Banerjee: আচমকা চিকিৎসকদের ধর্নামঞ্চে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়! স্লোগান উঠল জাস্টিসের

RG kar Hospital- Mamata Banerjee: আন্দোলন-কর্মবিরতির ৩৫ দিনের মাথায় আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে নজিরবিহীন ভাবে হঠাত করেই স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্র আন্দোলনরত জুনিয়ার ডাক্তারা 'উই ওয়ান্ট জাস্টিসে'র স্লোগান তুলতে শুরু করেন।

যা নিয়ে তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়। দীর্ঘক্ষণ ধর্নামঞ্চে দাঁড়িয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নিরাপত্তার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমি আপনাদের কাছে ছুটে এসেছি। আন্দোলনের ব্যাথা আমি বুঝি। দোষী হলে তিনি সত্যিই শাস্তি পাবেন। ধর্নামঞ্চে বললেন মুখ্যমন্ত্রী (RG kar Hospital- Mamata Banerjee)।

RG kar Hospital- Mamata Banerjee

এদিন ধর্নামঞ্চে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা আরও বলেন, আমাকে একটু সময় দিন। মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তোমাদের দিদি হিসাবে আমি এসেছি। আপনাদের কাছে আসা মানে ছোট হওয়া নয়। তবে এটা শেষ চেষ্টা বলেও এদিন স্পষ্ট করে দেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে আন্দোলনকে কুর্নিশ জানান তিনি (RG kar Hospital- Mamata Banerjee)।

গত ৩৫ দিন কেটে গিয়েছে। এখনও কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায় স্বাস্থ্য ভবনের সামনে গত পাঁচদিন ধরে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়িয়েছেন আন্দোলনকারীরা। একাধিকবার বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও তা ভেস্তে গিয়েছে। এই অবস্থায় আন্দোলন আরও তীব্র হচ্ছে।

এর মধ্যেই আজ শনিবার হঠাত করে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের আন্দোলন মঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আরও বলেন, শুক্রবার সারা রাত ঝড়-জল হয়েছে। এর মধ্যেও যেভাবে বসে আছেন তাতে আমি ব্যথিত। কষ্ট হচ্ছে আমার। এখানে আপনার জেগে আছে, আমিও রাতের পর রাত ঘুমোইনি। রাস্তায় থাকলে পাহারাদার হিসাবে আমাকেও জেগে থাকতে হয় বলে এদিন মন্তব্য করেন প্রশাসনিক প্রধান।

এদিন ফের একবার চিকিৎসকদের কর্মবিরতির পথ থেকে সরে আসার বার্তা দেন তিনি। একই সঙ্গে সমস্ত দাবিগুলি সরকার বিবেচনা করবে বলেও এদিন জানান। মুখ্যমন্ত্রীর কথায়, 'আমাকে বিশ্বাস করলে প্রতিশ্রুতি দিচ্ছি, দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। তবে সরকার আমি একা চালাই নি। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথা বলার সময়েও বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। সেই প্রসঙ্গেও বার্তা দেন। বলেন, আমিও বিচার চাই। সবাই মিলে সিবিআই'য়ের কাছে গিয়ে বিচারের স্লোগান তোলার কথা বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+