RG kar Hospital Doctor Protest: ত্রিধারা-ম্যাডক্স স্কোয়ারে জাস্টিস স্লোগান, আটক ৯! লালবাজারে চিকিৎসকরা
RG kar Hospital Doctor Protest: ষষ্ঠীর রাত। মণ্ডপে মণ্ডপে মানুষে ঢল। এর মধ্যেই উঠল 'জাস্টিস' স্লোগান। আর এজন্য ৯ জনকে আটক করে লালবাজার নিয়ে গেল পুলিশ। যা নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি। লালবাজারের সামনে জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষের ভিড়। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা
এড়াতে লালবাজারের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে। আরজি কর কাণ্ডের দুমাস কেটে গিয়েছে। এখনও বিচার পাওয়া যায়নি। এই অবস্থায় আন্দোলন তীব্র হচ্ছে (RG kar Hospital Doctor Protest) ।

একদিকে ধর্মতলায় লাগাতার অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা অন্যদিকে উৎসবের মধ্যেও প্রতিবাদকে ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। আর এর মধ্যেই হঠাত করে ত্রিধারা সম্মিলনীর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন। স্লোগান তোলেন 'উই ওয়ান্ট জাস্টিসে'র। যা নিয়ে উত্তেজনা তৈরি হয়।
বিশাল পুলিশ বাহিনী ঘিরে রাখে তাঁদের। শুধু তাই নয়, মোট ৯ জনকে সেখান থেকে দ্রুত পুলিশ তুলে নিয়ে লালবাজারে চলে যায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদ আরও তীব্র হয়। প্রতিবাদে অনশন স্থল থেকে লালবাজার অভিমুখে মিছিল শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। যদিও বেন্টিঙ্ক স্ট্রিটে মিছিল আটকাতে দ্রুত ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। এমনকি লালবাজারের সামনেও ব্যারিকেড করে দেওয়া হয়।
জানা যায়, সেখানেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। যা নিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। জুনিয়র চিকিৎসকদের সঙ্গেও সাধারণ মানুষও সামিল হন। অন্যদিকে শুধু ত্রিধারা নয়, ম্যাডেক্স স্কোয়ারেও স্লোগান ওঠে জাস্টিসের। বেশ কয়েকজন প্রতিবাদী অভয়ার নামে আওয়াজ তোলেন। দাবি জানান বিচারের।
বলে রাখা প্রয়োজন, 'অভয়া পরিক্রমা' কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে উৎসবের আবহে বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চান। সেকারণে তাঁরা এই কর্মসূচি করছেন বলে জানিয়েছেন। নির্যাতিতা চিকিৎসকের দোষীরা যাতে শাস্তি পায় তার দাবি নিয়েই আজ উৎসবে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপ গুলিতে ঘুরবেন তাঁরা।












Click it and Unblock the Notifications