RG kar Hospital: কমিশনারের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন! লালবাজার ছাড়লেও ধর্না চলবে বলে জানালেন ডাক্তাররা
RG kar Hospital: কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট হলেন না ডাক্তাররা। ফলে ধর্না চলবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে লালবাজারের সামনে থেকে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা ডাক্তারদের।
কলকাতা কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে সোমবার থেকে দীর্ঘ ২২ ঘণ্টা ধরে আন্দোলন-ধর্না চালান জুনিয়ার ডাক্তাররা। দীর্ঘ আন্দোলনের চাপে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হন পুলিশ আধিকারিকরা। একেবারে দফায় দফায় বৈঠক-আলোচনা শেষে ব্যারিকেড খুলে দিতে বাধ্য হয় লালবাজার (RG kar Hospital) ।

শুধু তাই নয়, আন্দোলনরত ২২ জন জুনিয়ার ডাক্তারকে কলকাতা পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেই মতো বেশ কয়েকজন আন্দোলনকারীরা লালবাজার যান। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। কিন্তু সেই বৈঠকে মোটেই সন্তুষ্ট নন জুনিয়ার ডাক্তাররা।
লালবাজার (RG kar Hospital)থেকে প্রতিনিধি দলের সদস্যরা বেরিয়ে জানান, আগামী ১৪ তারিখ রাতে এবং ১২ তারিখের ঘটনার জন্য পুলিশি ব্যর্থতা মেনে নিয়েছেন। একই সঙ্গে বেশ কিছু দাবিও বিনীত গোয়েলকেও জানান প্রতিনিধি দল। কিন্তু আলোচনার কোনও সদুত্তর পুলিশ কমিশনারের থেকে পাইনি।
ফলে যে দাবি আমাদের ছিল, তাতে আমরা অনড় বলে জানান আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। শুধু তাই নয়, ঘটনার তিক দায় নিয়ে অবিলম্বে সিপি পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ করা উচিত বলেও বৈঠক শেষে জানান আন্দোলনকারীরা। আর তা না হওয়া পর্যন্ত আন্দোলন-ধর্না একই ভাবে চলবে বলে জানানো হয়েছে। তবে লালবাজারের সামনে থেকে এদিন আন্দোলন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন ডাক্তাররা।
জানা যাচ্ছে, আরজি করে এই ধর্না চলবে। অন্যদিকে সিপির পদত্যাগ প্রসঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা জানান, আমরা প্রশ্ন করেছিলাম, ঘটনার নৈতিক দায় নিচ্ছেন। কিন্তু নিজের কাজে তিনি খুশি বলেই জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাঁকে সরিয়ে দেয় তাহলে হাসি মুখে তা মেনে নেওয়ার কথা সিপি জানিয়েছেন বলে মন্তব্য আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের।
এদিন ডাক্তারদের ঘোষণা অনুযায়ী, কলকাতা পুলিশ আধিকারিকদের ফুল এবং প্রতীকী শিরদাঁড়া উপহার দিয়ে আসেন। যার মাধ্যমে মেরুদন্ড সোজা রাখার কথা বলতে চাইছেন ডাক্তাররা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই সেই রাস্তা খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। (RG kar Hospital)












Click it and Unblock the Notifications