Sandip Ghosh Arrested: গ্রেফতার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই

অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ। সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। সোমবার রাতে হঠাৎ করেই সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যলেসে নিয়ে যাওয়া হয়। সেখানেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তবে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই।

সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছিল সব মহল। টানা ১৬ দিন ধরে তাঁকে জেরা করেছে সিবিআই। তারপরে তাঁকে গ্রেফতার করা হয়। তারপরেই সন্দীপ ঘোষকে গ্রেফতারে আন্দোলনকারীদের নৈতিক জয়। এই খবর জানার পরেই লালবাজারের সামনে উল্লাস শুরু করে দেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এখনও কেনও স্বাস্থ্য দফতর তাঁকে বরখাস্ত করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

Sandip Ghosh

সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও আন্দোলন জারি রাখবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা দাবি করে চলেছেন বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। কার্যত জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্নায়ুর লড়াইয়ে নেমেছে কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে যতক্ষণ না বিনীত গোয়েল পদত্যাগ করছেন ততক্ষণ তাঁরা লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে। দফায় দফায় পুলিশের শীর্ষ আধিকারীকরা ইতিমধ্যেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলে গিয়েছেন। কিন্তু কিছুতেই চিঁড়ে ভিজছে না।

সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে যে কাণ্ডে সেটা আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলায়। কিন্তু চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়নি। কাজেই তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন স্বাস্থ্য ভবন এখনও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করছে না তা নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন ক্ষমতা বলে এখনও সন্দীপ ঘোষকে আড়াল করে রাখার চেষ্টা হচ্ছে বলে প্রশ্ন তুলেছিলেন আন্দোলনকারীরা।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজি কর হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। হাসপাতালের বর্জ্য পুনরায় ব্যবহার করা হলো সন্দীপ ঘোষের নির্দেশেই। এমনকী সন্দীপ ঘোষের নির্দেশে নাকি মর্গ থেকে দাবিদারহীন দেহ থেকে অর্গান পাচার থেকে শুরু করে পড়ুুয়াদের টাকা নিয়ে পাস করানো থেকে একাধিক কর্মকাণ্ড চালিয়েছেন। সব জেনেও নাকি কোনও পদক্ষেপ করা হয়নি সন্দীপ ঘোষকে। নিজেকে আরজি কর হাসপাতালের মুখ্যমন্ত্রী বলতেন সন্দীপ ঘোষ। এমনই দাপট ছিল তাঁর। শেষ পর্যন্ত শ্রীঘরে যেতে হল আরজি করের মুখ্যমন্ত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+