RG Kar Hospital: এখনও CBI দফতরে সন্দীপ ঘোষ, আজও হবে জিজ্ঞাসাবাদ

আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে এখনও সিবিআই দফতরে। আজও তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। গতকাল দুপুর ৩টে নাগাদ তাঁকে মাঝ রাস্তা থেকে সিজিও কমপ্লেক্সে তুলে নিয়ে যায় সিবিআই। সেখানে গতকাল রাত থেকে তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন আর জি কর হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারা। জানা গিয়েছে ঘটনার দিন হাসপাতালে তরুণী চিকিৎসককে হত্যার পরে নাকি সেমিনার হলে বসেই মিটিং করেছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালে একাধিক দুর্নীতির কিংপিন নাকি এই সন্দীপ ঘোষই। তারপরেও তাঁকে আড়াল করার চেষ্টা করছে সরকার। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

RG Kar Hospital

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে হত্যার ঘটনার সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে। অভিযোগ সন্দীপ ঘোষ নাকি ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিলেন। এমনকী নির্যাতিতার দেহ দীর্ঘক্ষণ দেখতে দেওয়া হয়নি তাঁর পরিবারকে। তিনি নিজেও দেখা করেননি নির্যাতিতার পরিবারের সঙ্গে। আরজি কর হাসপাতাল থেকে পদত্যাগ করার পরে সঙ্গে সঙ্গে তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষের পদে বসানো হয়।

তারপরেই সুপ্রিম কোর্টের কাছে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। এবং সন্দীপ ঘোষকে অবিলম্বে ছুটিতে যাওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। গতকাল সন্দীপ ঘোষকে প্রভাবশালী বলেও তকমা দিয়েছেন তিনি। তারপরেই তিনি ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেন। সিবিআই গতকাল মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে জেরার জন্য নিয়ে যায়। গতকাল রাত পর্যন্ত জেরা করা হয়েছে তাঁকে। এখনও ছাড়া হয়নি সন্দীপ ঘোষকে। এখনও সিজিও কমপ্লেক্সে রয়েছেন তিনি। আজও সেখানে তাঁকে জেরা করা হয়েছে।

গতকাল থেকে প্রায় ১৪ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। হাসপাতালের নিরাপত্তা কে দেখাশোনা করে। ঘটনার দিন কোথায় ছিলেন? তাঁর হাসপাতালে এমন ঘটনা ঘটেছে সেটা কে জানিয়েছিল তাঁকে। তারপরে তিনি কাকে জানিয়েছিলেন পুরো বিষয়টি। নির্যাতিতার পরিবারকে কে জানিয়েছিল প্রথম ঘটনা। কখন তিনি হাসপাতালে গিয়ে দেখেছিলেন নির্যাতিতাকে। এই সব একাধিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে। ঘটনার কথা জানার পরে কখন তিনি হাসপাতালে গিয়েছিলেন। এরকম একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+