RG kar Hospital Doctor protest: চিকিৎসকদের উপর হামলার ছক? গ্রেফতার যুব নেতা কলতান দাশগুপ্ত
RG kar Hospital Doctor protest: স্বাস্থ্যভবনের সামনে লাগাতার অবস্থান করছেন চিকিৎসকরা। আর সেখানেই হামলার ছক। ডাক্তারদের উপর হামলা চালিয়ে মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে বিব্রত করার চেষ্টা। সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।
আর এর এই ঘটনায় (RG kar Hospital Doctor protest) বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে (kalatan dasgupta) গ্রেফতার করল বিধাননগর কমিশনারেট। এমনকি আরও এক বামনেতাকেও গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত কলতান সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্য।

এমনকি ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদকও বটে বলে জানা যাচ্ছে। যদিও কলতানের গ্রেফতারের বিরুদ্ধেই ষড়যন্ত্র দেখছে বাম নেতৃত্ব। তাঁদের দাবি, পুলিশ ডাকতেই পারে কাউকে তদন্তের স্বার্থে। কিন্তু তাতে কিছু তো প্রমাণ হয়ে যায় না। পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
ঘটনার আগেই এক সংবাদমাধ্যমকে কলতান জানিয়েছিলেন, সারাদিন বহু মানুষের সঙ্গে কথা হয়। এমন নির্দেশ দেওয়ার অধিকার কিংবা মানসিকতা কখনই আমার নেই। পুরোটাই একটাই সাজানো ছক বলে জানান এই ডিওয়াইএফআই নেতার।
বলে রাখ প্রয়োজন, জুনিয়ার চিকিৎসকরা গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন। আর সেই অবস্থানেই হামলার ছক কষা হচ্ছে। আর তা করে গোটা ঘটনার দায় শাসকদল তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিব্রত ফেলার চেষ্টা করা হচ্ছে বলে বিস্ফোরক দাবি করেন কুণাল ঘোষ।
এমনকি এই বিষয়ে একটি ওডিও ক্লিপও সামনে আনেন। যেখানে দুজনকে হামলার ছক কষতে শোনা যায়। আর সেই অডিও ক্লিপ ঘিরে জোর বিতর্ক হয়। ঘটনায় বিধানগর কমিশনারেট স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে। বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ হয়।
তদন্তে নেমে শুক্রবার রাতেই একজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করেই কলতানের খোঁজ পান তদন্তকারীরা। রাতেই তাঁর বাড়িতে যান আধিকারিকরা। ভোররাতে বাম যুবনেতাকে পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ। আরজি কর কাণ্ডে অভয়ার বিচারের দাবিতে শুক্রবার লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়।
সেখানেই অবস্থান করছেন বামনেতারা। সেখানে ছিলেন কলতান দাশগুপ্ত। সেখান থেকে বাড়ি ফেরার পরেই প্রথমেই আটক করা হয়। পরে গ্রেফতার দেখানো হয়। কলতানের গ্রেফতাররের পরেই ঘটনার তীব্র নিন্দা জানান তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, '১৪ তারিখ রাতের হামলার ঘটনাতেও এরাই যুক্ত'।
ছিঃ ছিঃ! তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলার জন্য শেষমেষ জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্ল্যানিং? ভাবতেও অবাক লাগে, সেই প্ল্যানিংয়ের অন্যতম অংশ সিপিএম তথা DYFI নেতা কলতান।
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) September 14, 2024
এখন প্রশ্ন, এই কথোপকথনের "সাহেব" ব্যক্তিটি কে? DYFI নেত্রী মীনাক্ষী? নাকি মহম্মদ…
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications