RG Kar Hospital: ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে কেন গ্রেফতার করল সিবিআই? রইল আসল কারণ
RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ধর্ষণ এবং খুনের হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই। আগে আর্থিক দুর্নীতি মামলাতে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে প্রেসিডেন্সি জেলে সন্দীপকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
একই সঙ্গে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়। তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক ধারায় দুজনকেই গ্রেফতার করে সিবিআই। শনিবার সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় অভিজিৎ মণ্ডলকে। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয় (RG Kar Hospital Doctor Death)।

RG Kar Hospital Doctor Death: কিন্তু কেন গ্রেফতার করতে হল দুজনকে?
তদন্তের প্রয়োজনে গত কয়েক দফায় একাধিকবার আরজি কর হাসপাতালে (RG Kar Hospital Doctor Death) গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সেমিনার হল অর্থাৎ ঘটনাস্থল দফায় দফায় পরীক্ষা করেছেন। দীর্ঘ তদন্তে একাধিক গরমিল সিবিআই আধিকারিকরা পেয়েছেন বলে খবর।
শুধু তাই নয়, ঘটনার পর থেকেই আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। ঘটনাকে আত্মহত্যা বলা থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে সন্দীপ ঘোষের অসঙ্গতি সিবিআই আধিকারিকরা পেয়েছেন বলেই খবর।
অন্যদিকে টালা থানার ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঘটনার এফআইআর রুজু নিয়ে টালা থানার ওসি'র ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। আর তা ইতিমধ্যে সুপ্রিম কোর্টেও জানিয়েছে সিবিআই। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা নিয়েও প্রশ্ন রয়েছে। এমনকি ময়নাতদন্ত করা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। নিয়ম অনুযায়ী বিকেলের পর ময়নাতদন্ত করা যায় না। এরপরেও কার্যত প্রভাব খাটিয়ে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। আর তা টালা থানার ওসি দেন বলেই খবর।
এমনকি কেস ডায়েরিতেও অসংখ্য ভুল আছে বলেও খবর, সিবিআই তদন্ত শুরু হওয়ার কিছুদিন পরেই অসুস্থ হয়ে যান অভিজিৎ মণ্ডল। শনিবার সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে যান তিনি। সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় টালা থানার ওসিকে। দীর্ঘ জেরা পর্বে একাধিক অসঙ্গতি পান তদন্তকারী আধিকারিকরা। আর এরপরেই টালা থানার ওসিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, আজ রবিবার তাঁকে আদালতে তোলা হবে। একই সঙ্গে সন্দীপ ঘোষকে শিয়ালদহআদালতে তোলা হবে। সেখানে সিবিআই কি জানায় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications