RG Kar Hospital: টালা থানার ওসিকে দেখানো হল জুতো! সিজিও থেকে বের করতেই অভিজিৎ মণ্ডলকে ঘিরে বিক্ষোভ

RG Kar Hospital Doctor Death: টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই দফতর থেকে বের করতেই বিক্ষোভ। বিচারের দাবিতে ব্যাপক বিক্ষোভ। এমনকি কলকাতা পুলিশের নামেও স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এমনকি অভিজিৎ মণ্ডলকে দেখানো হয় জুতোও।

আর সেই পরিস্থিতির মধ্যে থেকে ধৃত কলকাতা পুলিশের আধিকারিককে বের করতে হিমশিম অবস্থা হয় সিবিআই'য়ের।যদিও কেন্দ্রিয় বাহিনী গোটা এলাকা ঘিরে রাখলেও পরিস্থিতি সামাল দেওয়া যথেষ্ট কঠিন ছিল। যদিও একেবারে কড়া নিরাপত্তার মধ্যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা (RG Kar Hospital Doctor Death) ।

RG Kar Hospital

তবে এদিন আদালতে তোলার আগে বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিজিৎকে। স্বাস্থ্য পরীক্ষা করাতেই সেখানে নিয়ে যাওয়া হত তাঁকে। সেখান থেকে সোজা শিয়ালদহ আদলতে তোলা হবে বলে জানা যাচ্ছে। শিয়ালদহ আদালতে এদিন সকাল থেকে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে বিআর সিং হাসপাতালেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দরজা বন্ধ করে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানর।

বলে রাখা প্রয়োজন, তথ্য প্রমাণ লোপাট মামলায় শনিবার রাতে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। একাধিক অভিযোগ রয়েছে। এমনকি দীর্ঘ জেরা পর্বে বহু তথ্য অভিজিৎ মন্ডল আড়াল করার চেষ্টা করছিলেন বলে জানা যাচ্ছে। এরপরেই গ্রেফতার। ভারতীয় ন্যায় সংহতির ২৩৮, ১৯৯ এবং ৬১ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

অন্যদিকে শনিবার রাতে ধর্ষণ এবং খুনের মামলায় আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করল সিবিআই। আর্থিক দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয় তাঁকে। বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন। সেখানেই তাঁকে 'শ্যোন অ্যারেস্ট' দেখায় সিবিআই। জানা যাচ্ছে, রবিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শিয়ালদহ আদালতে আবেদন করবে সিবিআই। কিছুক্ষণের মধ্যেই জেল থেকে বার করে আনা হবে সন্দীপ ঘোষকে।

সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, দুজনকেই এদিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন আদালতের কাছে জানাবেন সিবিআই'য়ের আইনজীবী। জানা যাচ্ছে, ধর্ষণ এবং খুন কাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর অধরা। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই দুজিনকে হ্যেফাজতে নিজে জেরা করবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+