RG Kar Hospital: 'নির্ভয়ার মতো ঘটনা', ধৃত সঞ্জয়কে হেফাজতে পেতে দিল্লির ঘটনা টানলেন সরকারি আইনজীবী
RG Kar Hospital Doctor Death: আরজি কর মেডিক্যাল কলেজে জুনিয়ার মহিলা চিকিৎসক খুনে উত্তাল পরিস্থিতি। কলকাতার বাইরে এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে। সর্বস্তরে একটাই দাবি, বিচার চাই। ফাঁসির দাবি জানানো হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে এই ঘটনায় নড়েচড়ে বসল আর জি কর হাসপাতাল (RG Kar Hospital Doctor Death) কতৃপক্ষও। হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক বদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার পরেই হাসপাতালের বাইরে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার (RG Kar Hospital Doctor Death) পরেই নিরাপত্তা সহ একাধিক দাবিতে হাসপাতালের মধ্যেই অবস্থান বিক্ষোভে বসেন আরজি কর হাসপাতালের জুনিয়ার চিকিৎসক এবং নার্সরা। এই অবস্থায় আজ শনিবার হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য সচিব সহ একাধিক সরকারি আধিকারিকরা। অবস্থানে বসে থাকা ছাত্র এবং অন্যান্যদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব। উপস্থিত ছিলেন আরজি করের সুপারও। আর এই বৈঠকের পরেই হাসপাতালের নিরাপত্তায় ব্যাপক বদল আনা হচ্ছে।
যে বেসরকারি নিরাপত্তা সংস্থার হাতে আরজি করের (RG Kar Hospital Doctor Death) নিরাপত্তা ছিল, তা সরিয়ে নেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে বলে খবর। শুধু তাই নয়, ঘটনার পরেই দুজন নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। পাশাপাশি শৌচাগার সহ একাধিক দাবি জানানো হয়েছে। সেগুলিই যাতে দ্রুত তৈরি সম্ভব হয় তা পিডাবলুডি'র সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন সাস্থ্যসচিব।
RG Kar Medical College and Hospital incident | The accused has been sent to 14 days of Police Custody. https://t.co/6qFLhAgpRU
— ANI (@ANI) August 10, 2024
অন্যদিকে ঘটনায় (RG Kar Hospital Doctor Death) ধৃত যুবককে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হল। ঘটনার পর শুক্রবার রাতেই সঞ্জয় রায় বলে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, দফায় দফায় জেরায় সে ঘটনার দায় স্বীকার করেছে বলে খবর। এদিন আদালতের তোলার সময় অনেকটাই নির্লিপ্ত দেখায় অভিযুক্তকে।
অন্যদিকে এদিন আদালতে দিল্লির নির্ভয়ার প্রসঙ্গ তুলে ধরেন সরকারি আইনজীবী। বলেন, দিল্লিতে নির্ভয়াকাণ্ডের সময় যা ঘটেছিল, তেমনই ইঙ্গিত এখানেই মিলেছিল। এরপরেই ১৪ দিনের হেফাজতে নেওয়ার দাবি জানালে আদালত তা মঞ্জুর করে। অন্যদিকে এদিন অভিযুক্তের (RG Kar Hospital Doctor Death) পক্ষে কোনও আইনজীবী সওয়াল করেননি। আগামীদিনেও সওয়াল নাও করতে পারেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে সঞ্জয়ের পরিবারেরও কাউকে দেখা যায়নি আদালতে।












Click it and Unblock the Notifications