RG Kar Hospital Doctor Death: মনে আছে লালবাজার অভিযানের কথা! বলতেই গার্ড রেল খুলে দিল বিধাননগর কমিশনারেট

RG Kar Hospital Doctor Death: আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কার্যত নৈতিক জয়! স্বাস্থ্য ভবন অভিযানের শুরুতেই খুলে দেওয়া হল গার্ড রেল। শুধু তাই নয়, আন্দোলনরত ডাক্তাররা যাতে স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত যেতে পারেন সেই ব্যবস্থা করা হল পুলিশের তরফে।

গার্ড রেল দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের গেট থেকে অন্তত ৫০ মিটার আগে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যেই আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার কথা বলেছে সুপ্রিম কোর্ট (RG Kar Hospital Doctor Death)। তার আগে একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা।

rg kar swastha bhawan

বহু সিনিয়ার ডাক্তাররাও এই অভিযানকে সমর্থন জানিয়েছেন। সল্টলেক করুণাময়ী থেকে ডাক্তারদের এই অভিযান শুরু হবে। ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

করুণাময়ী থেকে কিছুটা এগোনোর পরেই তিনটি স্তরে গার্ড রেল দেওয়া হয় পুলিশের তরফে। অন্তত ৫০০ মিটার আগে মিছিল আটকানোর জন্য বিশাল বিশাল গার্ড রেল বসানো হয় পুলিশের তরফে। কেউ যাতে তা ভাঙতে কিংবা টপকাতে না পারে সেজন্য একটির সঙ্গে আরেকটিকে চেন দিয়ে আটকে দেওয়া হয়। যা নিয়ে চরম ক্ষুব্ধ হন চিকিৎসকরা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সাস্থ্য ভবনের সামনে পর্যন্ত যদি দেওয়া না হয় তাহলে লাগাতার অবস্থান-ধর্নায় বসার হুমকি দেওয়া হয়।

এই প্রসঙ্গে বিধাননগর কমিশনারটকে লালবাজার অভিযানের কথা মনে করিয়ে দেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। পুলিশকে স্পষ্ট জানান, ব্যারিকেড খোলা না হলে সেখানেই অবস্থানে তাঁরা বসে যাবেন। স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত তাঁদের যেতে দিতে হবেই। জানা যাচ্ছে, কমিশনারেটের আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আন্দলনরত জুনিয়ার ডাক্তারদের আলোচনা হয়। আর এরপরেই দেখা যায়, স্বাস্থ্য ভবন থেকে ৫০০ মিটার দূরে যে গার্ড রেল লাগানো হয়, সেগুলিকে খুলে দেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, বিশাল বড় বড় লাগানো গার্ড রেল খুলে ৫০ মিটার আগে বসানো হয়েছে। সেখানে জুনিয়ার ডাক্তাররা অবভস্থান করবেন। এরপর বেশ কিছুজন স্বাস্থ্য ভবনে গিয়ে নিজেদের দাবি পেশ করবেন। আর তা না হলে সেখানেই অবস্থানে বসে যাওয়ার ডাক আন্দোলনকারীদের। উল্লেখ্য, কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারনের দাবিতে গত কয়েকদিন আগে লালবাজার অভিযানের ডাক দেন ডাক্তাররা।

লালবাজারের অনেক আগে ব্যারিকেড দেওয়া নিয়ে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে স্নায়ুযুদ্ধ চরমে ওঠে। প্রায় ২২ ঘণ্টা রাস্তায় অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। গোটা রাত, সকাল লালবাজারের সামনে অবস্থান করার পর কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। এদিন পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য অভিযানের ডাক দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+