Sandip Ghosh: বিলাসবহুল বাংলোই নয়, বেলেঘাটায় আরও ফ্ল্যাটের হদিশ! নিউ টাউনে খোঁজ মিলল 'ঘোষ ভিলা'র
Sandip Ghosh: গত ২৪ ঘণ্টা আগেই আরজি করের (RG Kar Hospital Doctor Death) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাড়ির সন্ধান সামনে আসে। ক্যানিংয়ে ২ বিঘা জমির উপর বিশাল সেই আবাসন। বাড়ির একপাশে বিশাল সুইমিং পুল। বিশাল সম্পত্তি ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই সন্দীপ ঘোষের আরও বিপুল সম্পত্তির খোঁজ।
বেলেঘাটায় যে চারতলা বাড়িতে তিনি থাকতেন, তার কিছুটা দূরেই আরও দুটি ফ্ল্যাটের খোঁজ। রয়েছে গ্যারাজ। আর সেখানে ঝাঁ চকচকে একটি গাড়িও রয়েছে বলে জানা যাচ্ছে। ফ্ল্যাট দুটি বেলেঘাটা আইডি হাসপাতালের কাছেই। আর তা যাতে সন্দীপ ঘোষেরই (Sandip Ghosh) তা নিশ্চিত করেছেন সেই আবাসনের কেয়ারটেকাররা।

যদিও ওই ফ্ল্যাট দুটিতে খুব একটা যাতায়াত সন্দীপ ঘোষের ছিল না বলেই জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দুটি বন্ধ রয়েছে মাঝে মধ্যে গিয়ে থাকতেন। শুধু তাই নয়, আরও একটি নতুন বাড়ির হদিস পাওয়া গিয়েছে। সেটির নাম 'ঘোষ ভিলা'। নিউ টাউন নোয়া পাড়া মল্লিক বাগান হাতিয়ারা।
এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা মা থাকতো, সন্দীপ ঘোষ মাঝে মধ্যে আসতো এই বাড়িতে। বিলাস বহুল তিন তলা বাড়ি। অন্যদিকে ফ্ল্যাটের বিষয়ে সংবাদমাধ্যমকে ওই কেয়ারটেকার আরও জানিয়েছেন, কয়েকমাস আগেই গাড়িটি কেনেন সন্দীপ ঘোষ। মাঝে মধ্যেই গাড়িটিতে চড়তেন। বেশির ভাগ সময়েই ফ্ল্যাটের গ্যারেজেই সেটি থাকত বলে দাবি।
তবে গাড়িতে আরজি কর হাসপাতালে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত একাধিক ব্যাজ রয়েছে। ক্যানিংয়ের বিলাসবহুল আবাসনে নাম থাকলেও ফ্ল্যাট দুটির কোনও নাম রাখা হয়নি। এমনকি দরজায় নেই নেম প্ল্যাটও। কিন্তু কেন? তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। কিছু আড়াল করতেই কি ফ্ল্যাট দুটিতে নিজের কোনও নাম কিংবা পরিচয় রাখেননি।
ইতিমধ্যে বেলেঘাটার নয়া দুটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছেন ইডির আধিকারিকরা। খুব শীঘ্রই সেখানেও তদন্ত চালাতে পারেন তাঁরা। শুক্রবারই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি সহ একাধিক আত্মীয়ের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়েছেন ইডির আধিকারিকরা। এমনকি ক্যানিংয়ের বিলাসবহুল ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি চালানো হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিকজনের বাড়িতে।
দীর্ঘ তল্লাশিতে প্রসূন চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে আটক করে ইডি। মূলত আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের দুর্নীতির অর্থ ঠিক কোথায় কোথায় গিয়েছে তা নিশ্চিত হতেই দীর্ঘ তল্লাশি ইডির। একই সঙ্গে সন্দীপ ঘোষের আয় সঙ্গে সঙ্গতি রেখে বিপুল এই সম্পত্তি কেনা কিনা সেটিও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।












Click it and Unblock the Notifications