RG Kar Hospital: সন্দীপ ঘোষের সঙ্গেই আজ চার ডাক্তারের পলিগ্রাফ টেস্ট! সিবিআই'য়ের নজরে সৌরভের ভূমিকাও

RG Kar Hospital Case-Sandip ghosh: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয়কে আজ শুক্রবার আদালতে তুলবে সিবিআই। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের প্রিজন ভ্যানও পৌঁছে গিয়েছে। অন্যদিকে আজ শুক্রবারও সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ।

দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি পাচ্ছেন তদন্তকারীরা। এমনকি বেশ কিছু প্রশ্নেও উত্তর খুঁজছেন। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আজ শুক্রবার ফের একবার আরজি করের প্রাক্তন প্রিন্সিপালকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, আজ শুক্রবার তাঁর পলিগ্রাফ টেস্ট করা হতে পারে বলে জল্পনা (RG Kar Hospital Case-Sandip ghosh) ।

RG Kar Hospital Case-Sandip ghosh

পাশাপাশি আরও চার ডাক্তারের পলিগ্রাফ টেস্ট করা হবে বলে খবর। ঘটনার রাতে এই চার ডাক্তার নির্যাতিতার সঙ্গে ডিনার করেছিলেন। ফলে তাঁদের তথ্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে কে সত্যি বলছে তা অনেকটাই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যাবে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার বিকেলে সন্দীপ ঘোষ এবং চার ডাক্তারকে শিয়ালদহ আদলতে হাজির করান সিবিআই আধিকারিকরা। পলিগ্রাফ টেস্টের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনের প্রয়োজন হয়। আর সেই অনুমোদন নিতে সন্দীপ সহ চারজনকে আদালতে নিয়ে যাওয়া হয়।

অন ক্যামেরা রুদ্ধদ্বার কক্ষে এই সংক্রান্ত শুনানি হয়। শুনানিতে পলিগ্রাফ টেস্টের জন্য অনুমোদন পাওয়া যায়। এরপরেই সিবিআই'য়ের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে সঞ্জয়ের রায়েরও পলিগ্রাফ টেস্ট করাবে সিবিআই। জানা যাচ্ছে, তাকেও আদালতে নিয়ে যাওয়া হবে বলে খবর।

এমনতিতেও সঞ্জয়ের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সেই মতো শিয়ালদহ আদালতে হাজির করানো হবে আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারকে। সেখানেই পলিগ্রাফের জন্য অনুমোদন নেওয়া হবে বলে খবর। সিবিআই দফতরে ইতিমধ্যে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে সঞ্জয়কে আদালতে নিয়ে যাবে সিবিআই। থাকবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ও।

জানা যাচ্ছে, সঞ্জয় রায়কে ফের একবার নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাতে পারে সিবিআই। অন্যদিকে ঘটনায় আরও এক সিভিকের ভুমিকা সামনে আসছে। জানা যাচ্ছে, সঞ্জয়ের সঙ্গে অভিশপ্ত দিনে সৌরভ নামে আরও এক সিভিক ভলান্টিয়ার হাসপাতালে ঢোকে। দীর্ঘক্ষণ তাঁরা হাসপাতালে ছিলেন বলে খবর।

তবে সিবিআই'য়ের একটি সূত্র বলছে, সৌরভের বাবা আরজি করের ভর্তি ছিলেন। তাঁকে দেখতেই সঞ্জয়ের সঙ্গে হাসপাতালে যায় সে। তবে কোনও ভাবেই সঞ্জয়ের ভূমিকা অস্বীকার করছেন না তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+