RG Kar Hospital Case: কলেজ স্ট্রিটে নাগরিক সমাজের মিছিল আটকালো পুলিশ! ফের পথে চিকিৎসকরা
RG Kar Hospital Case: আরজি-কর কাণ্ডে ফের উত্তাল কলকাতার রাজপথ। বিচারের দাবিতে ঘটনার পর থেকেই দেশজুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন। বিচারের দাবিতে মধ্যরাতে রাস্তায় নেমেছে মহিলারা। আর সেই ছবি-ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া। সমাজের বিভিন্ন স্তরে আন্দোলন-মিছিলকে সমর্থন জানানো হচ্ছে।
কিন্তু আজ শনিবার আরজি কর হাসপাতালের ( (RG Kar Hospital Case) ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের মিছিল আটকে দিল কলকাতা পুলিশ। আর তা ঘিরে একেবারে রণক্ষেত্র কলেজ স্ট্রিট। 'মহিলাদের রাত দখলে'র পর আজ ছিল দ্বিতীয় উদ্যোগ। 'অধিকার দখলে'র ডাক দিয়ে আজ পথে নামেন মহিলারা। সামিল হল তৃতীয় লিঙ্গের মানুষরাও।

কলেজস্ট্রিট থেকে এই মিছিল শুরু হয়ে আরজি কর হাসপাতাল (RG Kar Hospital Case) পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিল। কিন্তু কলেজস্ট্রিটেই সেই মিছিল আটকে দেওয়া হয় পুলিশের তরফে। দাবি, মিছিলের কোনও অনুমতি নেই। ফলে কোনও ভাবে মিছিল করা যাবে না। আর তা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মহিলারা।
গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, অধিকারের প্রশ্নে এদিনের এই মিছিল। শান্তিপূর্ণ ভাবেই আয়োজন করা হয়েছিল। কিন্তু যেভাবে আটকে দেওয়া হচ্ছে তা অন্যায়। যেভাবেই হোক তাঁরা আরজি কর হাসপাতাল পর্যন্ত যাবেন বলেও এদিন জানিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনায় কলেজস্ট্রিট সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে।
কার্যত ব্যাপক যানজট তৈরি হয়েছে গোটা এলাকায়। বলে রাখা প্রয়োজন, ঘটনার প্রতিবাদে স্বাধীনতা দিবসের রাতে পথে নামার ডাক দেন মহিলারা। যাদবপুর হোক কিংবা শ্যামবাজার, বাংলার সর্বত্র মহিলাদের বিপুল জমায়েত লক্ষ করা যায়। নতুন প্রজন্ম থেকে শুরু করেবহু বৃদ্ধারাও ঘটনার বিচার চেয়ে পথে নামেন।
এরপরেই আজ শনিবার 'অধিকার দখলে'র ডাক দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ডাক দেওয়া হয়। আর সেই ডাকে সাড়া দিয়েও আজও কয়েক হাজার মহিলা জোড়ো হয়েছেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে আইএমএ'য়ের তরফে শহরের রাস্তায় মিছিল করছেন চিকিৎসকরা। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। বাংলার পাশাপাশি গোটা দেশেই এই কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে ওপিডি। আইএমএ' কর্মবিরতিকে সমর্থন জানিয়েছেন বাংলার চিকিৎসক অ্যাসোসিয়েশনও। আর তাতে কার্যত স্তব্ধ চিকিৎসা পরিষেবা।












Click it and Unblock the Notifications