মৃতদেহের চোখ উধাও! তদন্তে কমিটি গঠন আরজি করের
মর্গে মৃতদেহ থেকে চোখ উধাওয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষ।
মর্গে মৃতদেহ থেকে চোখ উধাওয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল হাসপাতাল কর্তৃপক্ষ। তিন সদস্যের কমিটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর। রবিবার হাসপাতালে মৃত্যু হয়েছিল টিকিয়াপাড়ার বাসিন্দা শম্ভুনাথ দাসের। হাসপাতালের তরফ থেকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি কাউকে দোষী পাওয়ার গেলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।

টিকিয়াপাড়ার বাসিন্দা শম্ভুনাথ দাস বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন ১৫ অগাস্ট। তাঁকে আরজি করে ভর্তি করানো হয়। রবিবার মৃত্যু হয় ৬৯ বছরের শম্ভুনাথের। কিন্তু পড়ে গিয়ে আঘাত পাওয়ায় দেহের ময়নাতদন্ত করা হয়। সোমবার তাঁর দেহ নিতে গিয়ে পরিবারের সদস্যরা দেখে মৃতদের থেকে দুটি চোখ উধাও। পরিবারের সদস্যরা জানিয়েছেন মর্গের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ইঁদুরে চোখ দুটি খুবলে নিয়েছে। পরিবারের তরফ এরপর টালা থানায় অভিযোগ দায়ের করা হয়।
পরিবারের সদস্যরা দেহ ফের হাসপাতালের মর্গের সামনে রেখে, কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। কীভাবে চোখ খোয়া গিয়েছে, তা লিখিত দেওয়া হোক, দাবি জানান পরিবারের সদস্যরা। পরে বিশাল পলিশ বাহিনী এলাকায় যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে চোখ উধাওয়ের ঘটনা লিখিতভাবে স্বীকার করে নেওয়া হয়েছে।
অন্যদিকে হাসপাতালে ইঁদুরের দৌরাত্ন্যের কথা স্বীকার করে নিয়েছেন অধ্যক্ষ শুদ্ধোদন বটব্যাল। ইঁদুর স্টিলের আলমারির পাত ফুটো করে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে এই ঘটনায় দ্রুত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications