সঞ্জয়ের পর এবার বড় শাস্তির মুখে সন্দীপ ঘোষ? আরজি কর মামলায় বড় ইঙ্গিত সিবিআই'য়ের

RG Kar Financial Irregularity: উদ্বেগ বাড়তে চলেছে আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। চার্জফ্রেমে অনুমতি দিল স্বাস্থ্য ভবন। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তার আগেই সোমবার স্বাস্থ্যভবনের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জফ্রেমের অনুমতি দেওয়া হয়। অন্যদিকে এদিন আদালতে সিবিআই জানিয়েছে শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে।

ফলে সঞ্জয় রায়ের পর এবার খুব শীঘ্রই কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ? শুরু হয়েছে জোর জল্পনা (RG Kar Financial Irregularity)। ধর্ষণ এবং খুনের মামলার তদন্তের পাশাপাশি আরজি কর হাসপাতালের বিপুল আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। সংশ্লিষ্ট ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি প্রথম দুর্নীতির বিষয়টি সামনে আনেন।

sandip ghosh

প্রত্যেক কাজের ক্ষেত্রে মোটা অঙ্কের কাটমানি নেওয়া থেকে একের পর এক কেলেঙ্কারি সন্দীপ ঘোষের সামনে এসেছে। শুধু তাই নয়, অজ্ঞাত পরিচয় দেহ বাংলাদেশে পাচার করে দেওয়ার মতোও মারাত্মক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে সিবিআই তদন্তেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের কাছে কীভাবে কাটমানির টাকা পৌঁছে যেত তাও ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে বলে খবর।

আজ মঙ্গলবার কলকাতা হাই কোর্টের তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানিতেই এদিন সিবিআই জানায়, আরজি কর দুর্নীতি মামলায় শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে। এরপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, আগামী শুনানির এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করার চেষ্টা করতে হবে সিবিআইয়ের বিশেষ আদালতকে।

শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া অর্থাৎ ট্রায়াল শুরু করার জন্য চেষ্টা করতে হবে বলেও এদিন নির্দেশে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটও আর্থিক দুর্নীতির মামলার তদন্ত চালাচ্ছে। এই প্রসঙ্গে আদালতের নির্দেশ, দ্রুত এই সংক্রান্ত মামলার তদন্ত শেষ করতে হবে। বলে রাখা প্রয়োজন, আরজি কর ধর্ষণ মামলায় জামিন পেলেও সন্দীপ ঘোষ দুর্নীতি মামলায় জেলবন্দি আছেন। এই মামলায় স্বাস্থ্যভবন এনওসি না দেওয়াতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া ঝুলে ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+