RG Kar Doctor Death: আমরা হতাশ, কবে মিলবে অভয়ার বিচার? মামলা পিছিয়ে যেতেই সুর চড়ালেন চিকিৎসকরা

RG Kar Doctor Death: আমরা হতাশ। কীভাবে কবে বিচার মিলবে। সুপ্রিম কোর্টে ফের আরজি কর ধর্ষণ এবং খুনের মামলা পিছিয়ে গিয়েছে। আর এরপরেই এহেন মন্তব্য আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে। কিন্তু নির্দিষ্ট কারণে তা আর হয়নি। আর এরপরেই ক্ষোভ উগরে দেন চিকিৎসকরা।

আগামী ৯ নভেম্বর আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনার ৯০ দিন হবে। অর্থাৎ তিন মাস কেটে যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত বিচার পাওয়া যায়নি (RG Kar Doctor Death)। ইতিমধ্যে সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে। যেখানে একমাত্র অভিযুক্ত হিসাবে একমাত্র ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়রের নাম রয়েছে। আর তা নিয়ে ইতিমধ্যে ক্ষোভ উগরে দিয়েছেন আন্দোলনকারীরা।

Doctors

তাঁদের দাবি, সিবিআই তদন্তের অগ্রগতি খুবই স্লথ। একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয়ের কথা বলা হচ্ছে। কিন্তু একজনের পক্ষে এই ঘটনা ঘটনানো (RG Kar Doctor Death) সম্ভব নয় বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। বৃহত্তর ষড়যন্ত্র আছে, কিন্তু তা কি? সেই উত্তর এখনও মেলে নি, এরপরেই এভাবে মামলার শুনানি পিছিয়ে যাওয়া হতাশার জন্ম দিচ্ছে বলেও দাবি তাঁদের। তবে বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

মনে করা হচ্ছে সাড়ে ১০ টা থেকেই এই মামলার শুনানি হবে। মামলার শুনানি কি হয় সেদিকেই নজর থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমনকি সিবিআই তদন্ত সংক্রান্ত রিপোর্ট কি দেয় এবং রাজ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে হলফনামায় কি লেখে সেদিকেও নজর থাকবে বলেও জানানো হয়েছে। আর এরপরেই আগামিদিনে আন্দোলন কোন পথে এগোবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে একগুচ্ছ আন্দোলনের কথা জানিয়েছেন চিকিৎসকরা।

আগামী ৯ তারিখ, অর্থাৎ ঘটনার তিনমাসের মাথায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলের মধ্যে থেকেই আগামিদিনে কীভাবে আন্দোলন হবে সে বিষয়ে সাধারণ মানুষের অভিমত জানতে চাওয়া হয়েছে। এছাড়াও রক্তদান শিবির সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+