রহস্যের জট খুলতে হিমশিম, অধরা বহু প্রশ্ন! আরজি কর হাসপাতালে অভয়া'র পরিবারকে নিয়ে উত্তর খুঁজল সিবিআই

RG Kar Hospital Doctor Death: 'অভয়া'র বাবা-মা'কে আরজি কর হাসপাতাল এবং মেডিক্যালে নিয়ে গেল সিবিআই। ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গিয়েছে। তদন্তের স্বার্থে একাধিক বার আরজি করে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু এই প্রথম নির্যাতিতার পরিবারকে নিয়ে সেখানে নিয়ে যাওয়া হল।

জানা যাচ্ছে, সেমিনার হল সহ বিভিন্ন হাসপাতালের বিভিন্ন জায়গায় তাঁদের এদিন নিয়ে যান সিবিআই আধিকারিকরা।এমনকি ঘটনার দিন অভয়া'র বাবা-মা ঠিক কী দেখেছেন, কোথায় কোথায় কারা কারা ছিলেন সমস্ত বিষয়ে এদিন তাঁদের কাছ থেকে জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা (RG Kar Hospital Doctor Death) ।

প্রায় কয়েক ঘন্টা ধরে গওটা 'ক্রাইম সিন' সাজানোর চেষ্টা করা হয় বলেও খবর। জানা যায়, আজ শুক্রবার দুপুরেই সিবিআই'য়ের একটি টিম আরজি করে পৌঁছে যান। প্রায় কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চলে। বিকেলে সেখানে নিয়ে আসা হয় 'অভয়া'র বাবা-মা'কে।

দীর্ঘ এই তল্লাশি চলাকালীন গোটা হাসপাতাল ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। অন্যদিকে ঘটনার প্রায় এক মাস কেটে গিয়েছে। এখনও বহু রহস্যের জট খুলতে পারছেন না সিবিআই আধিকারিকরা। এমনটাই সূত্রের খবর। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নারকো টেস্ট করাতে চাইছিল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। এক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধীর অনুমতি প্রয়োজন হয়।

কিন্তু সেই অনুমতি দিতে সঞ্জয় রাজি ছিলেন না বলেই খবর। আর তাই নারকো পরীক্ষা করাতে সিবিআই ব্যর্থ হল। এই অবস্থায় তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে।

নারকীয় এই ঘটনায় একমাত্র গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। একাধিক জেরা করেও তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসেনি বলে খবর। কিন্তু সেই নারকীয় ঘটনা কি একাই ঘটিয়েছে সে? না কি তার উপর ঘটনার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে কৌশলে? সেই প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে (RG Kar Hospital Doctor Death) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+