RG Kar Case Verdict: ফাঁসি নাকি যাবজ্জীবন! সঞ্জয় রায়ের আজ কী শাস্তি শোনাবে শিয়ালদহ আদালত, নজর সবার

RG Kar Case Verdict: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! আরজি কর ধর্ষণ এবং খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় কী শাস্তি পাবে তা জানিয়ে দেবে শিয়ালদহ আদালত। যা খবর, বেলা সাড়ে ১২ টার পর শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবেন। এরপরেই শাস্তি ঘোষণা করতে পারেন। ফলে ধর্ষণ এবং খুনের মামলায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি নাকি যাবজ্জীবন?

নির্দেশে এদিন কি শোনাবেন বিচারক অনির্বাণ দাস? সেদিকেই নজর বাংলা সহ গোটা দেশের (RG Kar Case Verdict) । তবে রায় ঘোষণার আগে এদিন বিচারক সঞ্জয়ের কথা শুনতে পারবেন। গত শুনানিতে একগুচ্ছ অভিযোগ করেছিলেন। এমনকি ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করে সঞ্জয়। সে জানায়, আইপিএসরা যা বলতে বলেছিল সেটাই সে জানিয়েছিল।

RG Kar Case Verdict

এমনকি গলায় রুদ্রাক্ষ আছে সে এমন কাজ করতে পারে না বলেও চাঞ্চল্যকর দাবি করে। আর এরপরেই বিচারক অনির্বাণ দাস জানিয়েছিলেন, সব কথা আগামী সোমবার শোনা হবে।

ফলে রায় ঘোষণার আগেই সঞ্জয়ের বক্তব্য আদালত শুনতে পারে বলে খবর। যদিও এও বিচারক আগের দিন স্পষ্ট করে দিয়েছিল যে সিবিআই যে তথ্য প্রমাণ পেশ করেছে তাতে প্রমাণিত অপরাধ। ফলে সঞ্জয়কে শাস্তি পেতে হবে বলেও পর্যবেক্ষণে জানায় শিয়ালদহ আদালত। আর ধর্ষণ এবং খুনের মামলায় সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি আর সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন তাও গত শুনানিতে জানিয়ে দেওয়া হয়।

ফলে আদালত যে এদিন শাস্তি ঘোষণা করবে তা স্পষ্ট। অন্যদিকে নির্যাতিতার পরিবারের বক্তব্যও এদিন শুনতে পারেন বিচারক। সাজা ঘোষণা হলেও তদন্ত প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আছে। নতুন করে তদন্তের আর্জি জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ার পরিবার। গত শুনানিতে শিয়ালদহ আদালতকে এই বিষয়ে জানানো হয়। যদিও রায় ঘোষণায় কোনও স্থগিতাদেশ না থাকায় আদালত ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত করে সঞ্জয় রায়কে।

অন্যদিকে এদিন স্পর্শকাতর মামলায় শাস্তি ঘোষণা করবে শিয়ালদহ আদালত। অন্যদিকে আদালতের বাইরে ফের একবার জমায়েতের ডাক দেওয়া হয়েছে। চিকিৎসক সহ একাধিক সংগঠনের তরফে জমায়েত করা হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি পুলিশের তরফেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার গোটা শিয়ালদহ চত্বর জুড়ে ২০০ পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়। আজ সোমবারও সেই একই নিরাপত্তা থাকবে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+