ফিক্সড ডিপোজিট ভাঙতে পারবেন সন্দীপ ঘোষ? সিবিআই রিপোর্টে বিড়ম্বনা
আরও বিড়ম্বনা বাড়ল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। ফিক্সড ডিপোজিট ভাঙতে গিয়ে নতুন বিড়ম্বনায় সন্দীপ ঘোষ। বুধবার হাইকোর্টে সিবিআই একটি রিপোর্ট দিয়েছে। আর তাতেই অস্বস্তি বাড়ার আশঙ্কা আরজি কর হাসপাতালের প্রাক্তন এই অধ্যক্ষের।
কী আছে সেই রিপোর্টে? সিবিআই রিপোর্ট দিয়ে জানিয়েছে, স্টেট ব্যাঙ্কে সন্দীপ ঘোষের ফিক্স ডিপোজিট করা হয়েছে। তার সবটাই ২০২১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে। অন্য দিকে হাইকোর্টের নির্দেশে ঠিক এই সময়েই আরজি করের দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই।

২০২১ সাল থেকে হাসপাতালের বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে৷ সেই সব দুর্নীতির সময় সন্দীপ ঘোষ হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন। ফলে তার নামও জড়িতে যাচ্ছে। সেই দুর্নীতিতে অন্যতম মুখ সন্দীপ ঘোষ। সেই অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে গোটা সময়টা ধরেই দুর্নীতির তদন্ত চলছে।
এমনকী আর্থিক দুর্নীতির হদিশ পেতে ইডিও তদন্ত শুরু করেছে। ফলে এখনই এই টাকা তুলতে দিলে দুর্নীতির তদন্তের ক্ষতির আশঙ্কার ইঙ্গিত দিয়েছে সিবিআই। বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের আদালত সিবিআই ওই রিপোর্ট দিয়েছে। সন্দীপ ঘোষের আইনজীবীর হাতেও সেই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে।
এই ব্যাপারে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী দিনে রেগুলার বেঞ্চে মামলার পরবর্তী শুনানি। ফলে ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা তোলার সম্ভাবনা কতটা থাকল? সেই প্রশ্ন উঠছেই। আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সন্দীপ ঘোষ ও তার পরিবার যাচ্ছে। মাস মাহিনা বন্ধ। ছেলের পড়াশোনার খরচ জোগানোও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আইনজীবীর ফিজ দিতেও সমস্যা হচ্ছে বলে খবর৷ সেই কারণেই ফিক্সড ডিপোজিট ভাঙার জন্য আদালতে আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ৷
সেই মামলারই শুনানি চলছে। এদিকে কোনওভাবেই জামিন পাচ্ছেন না সন্দীপ ঘোষ। জামিনের জন্যও হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications