'বিচার পেতে আলোর পথে', আরজি করের জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে আজ সামিল হবে অভয়ার পরিবারও

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা প্রতিবাদ থামাবেন না যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে। আজ আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের রাত দখলের কর্মসূচিতে সামিল হবেন নির্যাতিতা চিকিৎসকরে মা-বাবাও।

গতকাল ২২ ঘণ্টা লালবাজারের সামনে অবস্থান করার পর পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তাঁদের দাবি পেশ করেন জুনিয়র ডাক্তাররা। গত পরশু লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। কিন্তু ৯ ফুটের লোহার ব্যারিকেড তুলে ফিয়ার্স লেনেই জুনিয়র ডাক্তারদের আটকে দেয় পুলিশ। কিন্তু লালবাজার অভিযানে অনড় জুনিয়র ডাক্তাররা সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন। রাতভর সেখানে ধর্না দেন তাঁরা। তাঁদের সমর্থন জানাতে এগিয়ে আসেন নাগরিক সমাজের অনেকেই। টলিপাড়ার একাধিক শিল্পী এসে রাতে তাঁদের পাশে দাঁড়ান।

RG Kar Hospital

বারবার উচ্চ পদস্থ আধিকারীকরা সেখানে এসে তাঁদের বোঝানোর চেষ্টা করলেও তাতে রাজি হননি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁরা নিজেদের অবস্থানে অনড় থেকেছিলেন। অবশেষে চিকিৎসকদের শান্তিপূর্ণ আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় কলকাতা পুলিশ। দুপুর ২টো নাগাদ সরিয়ে নেওয়া হয় লোহার ব্যারিকেড। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ২২ জনের প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। এবং তাঁর পদত্যাগের দাবি জানায়।

তবে আন্দোলন তাঁরা থামাবেন না বলে জানিয়েছেন। সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও নির্যাতিতা চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন তাঁদের জারি থাকবে। আগামীকাল ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি তার আগের দিন ফের রাত জাগো কর্মসূচি। বুধবারের আন্দোলনে সামিল থাকবেন তাঁরা। বুধবার আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারা এক ঘণ্টা প্রদীপ হাতে বেরিয়ে সকলকে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছিলেন। আজ তাঁদের সঙ্গে থাকবেন নির্যাতিতা চিকিৎসক তরুণীর পরিবারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+