সন্ধ্যায় নবান্নে আলোচনা? জুনিয়র ডাক্তারদের কাছে মেল এল মুখ্যসচিবের

নবান্ন থেকে সাড়া এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসবেন ? আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ডেকে পাঠিয়েছেন তিনি? আজ বুধবার সন্ধে ছটায় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। এই কথা জানা গিয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই চিঠি পাঠিয়েছেন।

২৪ ঘন্টা অতিক্রান্ত। সল্টলেকের রাজপথে অবস্থান করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। পাঁচ দফা দাবিতে দৃঢ়তা দেখাচ্ছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এবার তাঁরা বল ঠেলে দিয়েছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন এবার?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে আন্দোলনকারীদের? নবান্ন থেকে বার্তা এসেছে এদিন দুপুরে। তিনটে ২১ মিনিটে ইমেল এসে পৌঁছেছে বলে খবর। তাহলে কি আরও এক কদম এগিয়ে গেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা? সেই প্রশ্ন উঠল।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সচিবের থেকে একটি ইমেল করা হয়েছিল আন্দোলনকারীদের উদ্দেশ্যে। যাঁর পদত্যাগ দাবি করা হচ্ছে, তিনি আন্দোলনকারীদের বার্তা পাঠাচ্ছেন। সরকারের এই ভূমিকায় ক্ষোভ তৈরি হয়েছিল জুনিয়র চিকিৎসকদের। তাঁরা কোনওভাবেই আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠায়নি।

আজ বুধবার ভোরবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেছেন আন্দোলনকারীরা। পাঁচ দফা দাবিতে তাঁরা অনড়। সেই দাবি মেনে মুখ্যমন্ত্রী চাইলে আলোচনায় রাজি জুনিয়র চিকিৎসকরা। সেক্ষেত্রে আন্দোলনকারীদের ৩০ জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। সকলের সামনে বৈঠক হবে।

এই দাবি রাখা হয়েছে সরকারের সামনে। তাহলে কি এবার রাজ্য সরকারের প্রতি চাপ বাড়াল আন্দোলনকারীরা? নবান্নের সঙ্গে আন্দোলনকারীদের স্নায়ুর যুদ্ধ চলছে? জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে নবান্ন কোন ব্যবস্থা নিচ্ছে না। এই কথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল বলেছিলেন। অর্থাৎ নবান্নের তরফ থেকে আন্দোলনকারীদের বার্তা দেওয়া হচ্ছে। স্নায়ুর চাপ বাড়ানোর খেলা চলছে। এমন কথা মনে করছে ওয়াকিবহাল মহল।

সেখানেই এবার পাল্টা খেললেন আন্দোলনকারীরা। গতকালের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। সে কথা আন্দোলনকারীদের বলা হয়নি। ইমেলে কোনও বার্তা এই সম্পর্কে ছিল না। এই কথা দাবি করা হয়েছে। এরপর আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাল্টা মেল যায়।

সেই মেলের প্রত্যুত্তর এসে গিয়েছে। নবান্নে ডাকা হয়েছে আন্দোলনকারীদের৷ তবে ৩০ জন নয়। ১২ - ১৫ জনের প্রতিনিধি তাদের তরফে থাকতে পারবেন। এই কথা চিঠিতে বলা হয়েছে। আর স্বাস্থ্যসচিব নন। এবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই চিঠি আন্দোলনকারীদের পাঠিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+