জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য টাকা তোলা হচ্ছে? কী বার্তা দেওয়া হল মঞ্চ থেকে?
আরজি কর কাণ্ডে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় দিন রাত কাটাচ্ছেন আন্দোলনকারীরা। শনিবার রাতে কালীঘাট থেকে তাঁরা ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা ভেস্তে গিয়েছে। এর মধ্যেই নতুন একটি বিষয় চর্চিত হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের নামে থেকে টাকা তোলার অভিযোগ করা হল।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে টাকার প্রয়োজন। সেজন্য অনলাইনে বিভিন্ন মাধ্যমে টাকা তোলা হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ সামনে আসছে। সেই বিষয়ে আন্দোলন মঞ্চ থেকে বার্তা দেওয়া হয়েছে। ভিডিও বার্তাতেও কাউকে টাকা না দেওয়ার কথা বলা হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের নাম করে টাকা তোলা হচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছেন আন্দোলনকারীরা৷ এই আন্দোলনকে দাগিয়ে দিতে একাধিক চেষ্টা চলছে। বিভিন্ন মানুষ আন্দোলন মঞ্চের আশেপাশের রাস্তায় ঘোরাঘুরি করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ খাঁড়া করার চেষ্টা হচ্ছে। এই অভিযোগ গতকালও করেছেন আন্দোলনকারীরা।
এবার টাকা তোলার ঘটনা সামনে আসছে। তারপরে আন্দোলনকারীদের পক্ষ থেকে ভিডিও বার্তা দেওয়া হয়েছে। অনেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য টাকা তুলছেন। এমন কথা শোনা গিয়েছে। বহু জায়গা থেকে সাধারণ মানুষ আন্দোলনকারীদের পক্ষ থেকে টাকা পাঠাচ্ছেন। সেই সব টাকা পাঠাতে বারণ করা হল। কারণ চিকিৎসকদের তরফ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে না।
চিকিৎসকরা আন্দোলনের জন্য নিজেরাই অর্থ খরচ করছেন। তাঁরা নিজেরা টাকা তুলছেন। তাই বাইরে থেকে অর্থ সাহায্যের প্রয়োজন নেই। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আন্দোলনকারীরা জানাবেন। এই বার্তা এদিন দেওয়া হয়েছে।
আন্দোলন মঞ্চে সাধারণ মানুষ খাবারও পাঠাচ্ছেন। কেক, বিস্কিট, জলের বোতল সহ অন্যান্য শুকনো খাবার পাঠানো হচ্ছে। সেই সব খাবার পর্যাপ্ত পরিমাণে আছে৷ এখন আর কোনও খাবার পাঠানোর দরকার নেই৷ সেই কথাও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications