আরজি কর কাণ্ডে কোন পথে তদন্ত করবে সিবিআই? শুরু তথ্য সংগ্রহের কাজ
আরজি কর হাসপাতালের ঘটনার তদন্ত শুরু করে দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ দল আজ বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছায়। তারপরেই বিভিন্ন জায়গায় চলে যান তদন্তকারীরা।
সিবিআই তদন্তকারীদের দল তিনটি ভাগে ভাগ হয়ে গিয়েছে বলে খবর৷ ইতিমধ্যেই টালা থানা থেকে কেস ডায়েরি নিয়েছে সিবিআই৷ পুলিশ কোন পথে তদন্ত করেছে। কোন কোন তথ্য হাতে পেয়েছে পুলিশ। সেই সব খতিয়ে দেখা হবে৷

মৃতার মোবাইল ফোন, ধৃত সিভিক পুলিশের ইয়ার ফোন আরও একবার ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে৷ ময়নাতদন্তের রিপোর্টে কী বলা হয়েছে, তাও বিশেষ নজরে রাখা হবে বলে খবর।
সিভিক পুলিশ সঞ্জয় রায়কে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে৷ আদালতে তুলে তাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই৷ আলালত কত দিন তাকে হেফাজতে রাখতে দেবে? সেটিই নজরে রাখারা বিষয়। এই নারকীয় ঘটনায় পুলিশ এই সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত করে। ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
এ দিন বেলা ১০ টার মধ্যে পুলিশকে সিবিআইয়ের কাছে ঘটনার তদন্তভার হস্তান্তরের কথা বলা হয়েছিল৷ আদালতের নির্দেশ মেনে সকালেই মামলার হস্তান্তর হয়ে গিয়েছে। সঞ্জয় রায়কেও নিজেদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন সিবিআই তদন্তকারীরা৷
গতকালই কলকাতা হাইকোর্টে আরজি কর হাসপাতালের ঘটনার মামলা ওঠে। কয়েক ঘণ্টার চুলচেরা শুনানির পরেই সিবিআই তদন্ত দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। রাজ্য সরকার ও কলকাতা পুলিশের আরও একবার মুখ পোড়ে ঘটনায়। কলকাতা পুলিশের তদন্তে তেমন কোনও গতি পাওয়া যায়নি৷ সেই কথাও হাইকোর্টে অভিযোগ ওঠে।
২৫ জন সিবিআই আধিকারিক দিল্লি থেকে এই তদন্তের জন্য কলকাতায় এসেছেন৷ বিভিন্ন জায়গায় ছড়িয়ে তারা তদন্ত করবেন। এই কথা প্রাথমিকভাবে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications